শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪, ৭:৫৯ পিএম
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক থেকে সংসদ সদস্য ড. সেলিম মাহমুদ

কোন প্রকার সহিংসতা ছাড়াই কচুয়ায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পন্ন হয়েছে।

৭ জানুয়ারি রবিবার সকাল ৮ টা থেকে ৪ টা পর্যন্ত একটানা উপজেলার ১শ’ ৯টি কেন্দ্রে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। শুরুতে উপজেলার বিভিন্ন কেন্দ্রে গুলোতে ভোটার উপস্থিতি লক্ষ্যণীয় থাকলেও দুপুর ১২ টার পর ভোটার উপস্থিতি তেমন দেখা যায়নি। চিরবৈরী বিএনপি ভোট বর্জন করায় আওয়ামী লীগ যে ভোটে জিতে টানা চতুর্থবার ক্ষমতায় যাচ্ছে তা প্রায় নিশ্চিত।

সকাল ৮টায় কচুয়া উপজেলার পালাখাল সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ। ভোট দেয়া শেষে তিনি স্থানীয় সাংবাদিকদের বিজয়ের ব্যাপারে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন।

অপর দিকে ইসলামী ফ্রন্ট বাংলাদেশ এর প্রার্থী মো. সেলিম প্রধান নিজ কেন্দ্র তেতৈয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দেন। এবং জাসদ মনোনীত মশাল প্রতীকের প্রার্থী সাইফুল ইসলাম সোহেল কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন।

Model Hospital

রাত সাড়ে ৯ টার দিকে কচুয়া উপজেলা পরিষদ মিলনায়তনে ফলাফল ঘোষণা করেন, সহকারী রির্টানিং অফিসার ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইকবাল হাসান।

কচুয়া আসনে মোট ভোটার সংখ্যা ৩ লক্ষ ২৫ হাজার ৭’শ ৫৯ জন। মোট প্রাপ্ত ভোট সংখ্যা ১ লক্ষ ৬৩ হাজার ৬শ ১৮ ভোট। আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী ড. সেলিম মাহমুদ ১ লক্ষ ৫১ হাজার ৩’শ ৭ ভোট পেয়ে বেসরকারি ভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি ইসলামী ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী মো. সেলিম প্রধান (চেয়ার) পেয়েছেন ৫ হাজার ৭’শ ৭৯ ভোট। জাসদের প্রার্থী সাইফুল ইসলাম সোহেল (মশাল) প্রতীকের পেয়েছেন ৩ হাজার ৮’শ ২১ ভোট। তন্মধ্যে বাতিল ভোটের সংখ্যা ২ হাজার ৭শ ১১ ভোট।

ফলাফল ঘোষণার সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ও কচুয়া আসনে নৌকার প্রার্থী ড. সেলিম মাহমুদ, স্বাস্থ্য সেবা বিভাগের সিনিয়র সহকারি সচিব ড. মো. শেখ ছাদেক, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ইবনে আল জায়েদ হোসেন ও রেশমা খাতুন, উপজেলা নির্বাচন অফিসার মো. আবু বকর, কচুয়া থানার ওসি মো. মিজানুর রহমান, চাঁদপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. আইয়ুব আলী পাটওয়ারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা যুবলীগের সভাপতি নাজমুল আলম স্বপন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. মাহবুব আলমসহ সাংবাদিক ও বিভিন্ন শ্রেনী পেশার লোকজন উপস্থিত ছিলেন।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097