শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

মো: রাছেল, কচুয়া প্রকাশিত: শনিবার, ১৩ জানুয়ারি, ২০২৪, ১১:০৭ পিএম
কচুয়ায় পানিতে ডুবে ২ শিশুর মৃত্যু

চাঁদপুরের কচুয়া উপজেলার কড়ইয়া ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ জানুয়ারী) সকাল ১১ টার দিকে ওই ইউনিয়নের পূর্ব কালচোঁ গ্রামের তালুকদার বাড়িতে এ ঘটনা ঘটে।

মৃত দুই শিশু হলো- ওই বাড়ির মো. ইয়াছিন তালুকদারের ছেলে আবু সাঈদ (২) সহদর ভাই মহিন তালুকদারের ছেলে আবরার হোসাইন (৩)।

মারা যাওয়া দুটি শিশু সম্পর্কে চাচাতো ভাই।

Model Hospital

নিহত শিশুদের দাদা মকবুল হোসেন তালুকদার জানান, আমার নাতি আবু সাঈদ ও আবরার হোসাইন একসঙ্গে খেলছিল। অনেকক্ষন তাদের দেখতে না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পানিতে ভাসমান নিথরাবস্থায় তাদের মুখ পানির নিচে ডুবে থাকতে দেখা যায়। আবু সাঈদ ও আবরার হোসাইনকে উদ্ধার করে কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডা. ফাহিম রায়হান তাদের মৃত ঘোষণা করেন।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মোহাম্মদ মিজানুর রহমান নিহতের বিষয়টি নিশ্চিত করেন বলেন, শিশু দু’টি পানিতে পড়ে মৃত্যু হয়েছে। ঘটনাটি দুঃখ জনক। পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযোগ পাওয়া যায়নি।

তাদের মৃত্যুতে পূর্ব কালচোঁ গ্রামে শোকের ছায়া নেমে আসে।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097