বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে মুকবুল হেসেনসহ ২ ভাইস চেয়ারম্যানের শপথ সম্পন্ন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪, ৮:৫০ পিএম
শাহরাস্তিতে মুকবুল হেসেনসহ ২ ভাইস চেয়ারম্যানের শপথ সম্পন্ন

৬ষ্ঠ উপজেলা পরিষদের  দ্বিতীয় দাপের নির্বাচনে নবনির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যানগণের শপথ গ্রহণ  সম্পন্ন হয়েছে।

বুধবার দুপুরে বানিজ্যিক রাজধানী  চট্টগ্রামের প্রাইমারি টিচার্স ট্রেনিং ইনস্টিটিউট (পিটিআই) কনফারেন্স সেন্টারে এটি অনুষ্ঠিত হয়।

এ বিভাগের ওই উপজেলা পরিষদ নির্বাচনে ৫০ জন নব নির্বাচিত চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান শপথ  গ্রহণ করেন।এ
শপথ বাক্য পাঠ করান মোঃ তোফায়েল ইসলাম বিভাগীয় কমিশনার, চট্টগ্রাম।

এ সময় শাহরাস্তি উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট  মো: ইয়াসির আরাফাত, বিজয়ী চেয়ারম্যানদের সমর্থক, গণমাধ্যম কর্মী, বিভাগীয়  কমিশনারের কার্যালয়ের কর্মকর্তারা  উপস্থিত ছিলেন। ওই অনুষ্ঠানে  শাহরাস্তি উপজেলা পরিষদের  নবনির্বাচিত  চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন পাটোয়ারী,ভাইস চেয়ারম্যান ইমদাদুল হক  মিলন ওমহিলা ভাইস চেয়ারম্যান   হাছিনা আক্তার শপথ বাক্য পাঠ করে আগামী  পাঁচ বছরের জন্য ক্ষমতায় অধিষ্ঠিত হন। এর ফলে সাবেক উপজেলা চেয়ারম্যান নাসরিন জাহান চৌধুরী  শেফালী, ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান ও মহিলা  ভাইস চেয়ারম্যান কামরুননাহার কাজলের স্থলাভিষক হলেন তারা।

Model Hospital

উল্লেখ্য,উপজেলা চেয়ারম্যান পদে ইঞ্জিনিয়ার মুকবুল হোসেন পাটোয়ারী ঘোড়া প্রতীকে ৩২ হাজার ৬৭৯ ভোট পেয়ে, ভাইস চেয়ারম্যান পদে চশমা প্রতীকের প্রার্থী  সাবেক ছাত্রলীগ নেতা  ইমদাদুল হক মিলন ২২ হাজার ৮ শ ৪৯ভোট পেয়ে, মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রজাপতি প্রতীকে হাছিনা আক্তার ২১ হাজার ১শ ৩৯ভোট পেয়ে   নির্বাচিত হন। ওই নির্বাচনে ১টি পৌরসভা ও ১০ টি ইউপির ৬৫টি ভোটকেন্দ্রে  স্থায়ী ৩৯৯ অস্থায়ী ৬৬ সহ সর্বমোট  ৪৬৫ ভোট কক্ষে  ১,০৪,০১৪ জন পুরুষ এবং ১,০২,২২৯ জন নারী  ভোটারসহ সর্বমোট  ২,০৬,২৪৪ জন ভোটার তাদের  ভোটাধিকার প্রয়োগ করেন।

এরমধ্যে ৬৫টি কেন্দ্রে ভোটাররা ৫৮ হাজার ৭ শ ৭৭ টি বৈধ  ভোট প্রদান করেন। যার শতকরা হার ছিল ২৮.৬০ ভাগ।

এদিকে চেয়ারম্যান পদে  ঘোড়া প্রতীকে  বিজয়ী হওয়া চেয়ারম্যান শপথ বাক্য পাঠ করে  বিশিষ্ট শিল্পপতি, ঠিকাদার, সমাজ সেবক ইঞ্জিনিয়ার মকবুল  হোসেন পাটোয়ারী প্রাথমিক প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে বলেন,যারা আমাকে কষ্ট করে শ্রম ঘাম দিয়ে নিঃস্বার্থ ভালোবেসে ভোটাধিকার প্রয়োগ করে বিজয় করেছে। আমি তাদের উদ্দেশ্যে এ বিজয় উৎসর্গ করলাম।

এছাড়া আগামী দিনে তিনি স্থানীয় সাংসদ সহ সকলের সহযোগিতা নিয়ে শাহরাস্তির উন্নয়ন কর্মকান্ড পরিচালনা করার প্রত্যয় ব্যক্ত করেন । তিনি আরো বলেন, আমি উন্নত সমাজ গঠনে দীর্ঘদিন ধরে কাজ করছি।

বর্তমানে উন্নয়নের যে রোড ম্যাপ রয়েছে তা বাস্তবায়নে নিজেকে নিয়োজিত রাখবো। দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে উন্নত শাহরাস্তি বিনির্মাণে জীবন  সায়াহ্নে নিজেকে উজাড় করব। ভাইস চেয়ারম্যান পদে  সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি ও চাঁদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইমদাদুল হক মিলন  চশমা প্রতিক নিয়ে বিজয়ী অনুরুপ সকলকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

একইভাবে আওয়ামী লীগ নেত্রী হাছিনা আক্তার  সবাইকে কৃতজ্ঞতা ধন্যবাদ জানিয়েছেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।