শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

উপাদীতে সুবিধাবঞ্চিতদের মাঝে উদ্যোক্তা ইয়াছিন মালের শীতের উপহার বিতরণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩ জানুয়ারি, ২০২২, ৪:৫১ পিএম
উপাদীতে সুবিধাবঞ্চিতদের মাঝে উদ্যোক্তা ইয়াছিন মালের শীতের উপহার বিতরণ
মাসুদ হোসেন : সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কথা চিন্তা করে দূরে থেকেও তাদের পাশে দাঁড়িয়েছেন এক তরুণ উদ্যোক্তা মোঃ ইয়াছিন মাল।
মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়নের ৬ ও ৭নং ওয়ার্ডের সুবিধাবঞ্চিত প্রায় অর্ধশতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতের উপহার হিসেবে হুডি জ্যাকেট পৌঁছে দেন যুবলীগ নেতা মোঃ ইয়াছিন মাল।
সোমবার (৩ জানুয়ারি) বিকেলে উক্ত ওয়ার্ডের বিভিন্ন স্থানে সিলেটের বিশিষ্ট ব্যবসায়ী ও সফল উদ্যোক্তা মোঃ ইয়াছিন মালের পক্ষ থেকে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। এসময় উপাদী দক্ষিণ ইউনিয়ন যুবলীগের সভাপতি মনির হোসেন বকাউল, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগ নেতা মোঃ মুকবুল হোসেনসহ ৬ ও ৭নং ওয়ার্ডের আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত ছিলে।
সুবিধাবঞ্চিতদের মাঝে শীতের উপহার বিতরণের বিষয়ে উপাদী দক্ষিণ ইউনিয়নের গোসাইপুর গ্রামের কৃতি সন্তান ও সফল উদ্যোক্তা মোঃ ইয়াছিন মাল বলেন, আমি আমার সামর্থ্য অনুযায়ী মানুষের পাশে থাকার চেষ্টা করছি। আগামীতে যেনো পুরো ইউনিয়নের মানুষের পাশে থেকে সহযোগিতা করতে পারি সেজন্য সকলের দোয়া ও সমর্থন কামনা করছি। তাই সমাজের বিত্তবানরা এগিয়ে এলে অসহায় মানুষগুলো আর শীতে কষ্ট পাবে না। সবাই নিজ নিজ অবস্থান থেকে ক্ষুদ্র ক্ষুদ্র চেষ্টা থেকেই অসহায়রা ভালো কিছু পায়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital