বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪, ৭:৪০ পিএম
মতলব উত্তরে প্রান্তিক কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৪-২৫ অর্থবছরে খরিপ-২ মৌসুমে সাম্প্রতিক বন্যা, অতিবৃষ্টি ও পাহাড়ী ঢলে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বিনামুল্যে বোরো ধানের (উফশী জাতের) বীজ, সার ও হাইব্রিড জাতের ধান বীজ বিতরণ কার্যক্রম উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৭ নভেম্বর) উপজেলা পরিষদ চত্ত্বরে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা।
 উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী। সভা পরিচালনা করেন উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো. সালাউদ্দিন।
১৪টি ইউনিয়ন ও ১ পৌরসভার ২ হাজার ১০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে বোরো ধানের হাইব্রিড বীজ, ৭ হাজার ২০০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে ধানের উচ্চ ফলনশীল বীজ ও ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি এমওপি সার বিনামূল্যে বিতরণ করা হবে।
প্রধান অতিথির বক্তব্যে হিল্লোল চাকমা বলেন, বর্তমান সরকারকে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি কৃষকদের মাঝে বিনামূল্যে সার বীজ বিতরণ করার ব্যবস্থা করার জন্য। এতে ক্ষতিগ্রস্ত ও প্রান্তিক কৃষকদের অনেক উপকার হবে। সেই সাথে সরকারের যে উৎপাদন লক্ষ্যমাত্রা তা পূরণ হবে।
অনুষ্ঠানের সভাপতি ফয়সাল মোহাম্মদ আলী বলেন, সকলের সহযোগিতায় আমরা তালিকা প্রস্তুত করে প্রণোদনা বিতরণ কর্মসূচি উদ্বোধন করতে পারলাম। সকলের সহযোগিতার জন্যে আমি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। প্রণোদনা পাওয়ার যোগ্য এমন কেউ বাদ পড়লে যোগাযোগ করবেন, পরবর্তীতে দেয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।