বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

জিয়াউর রহমান কৃষি ও কৃষকের উন্নয়নের অগ্রপথিক : ব্যারিস্টার টিপু

মতলব উত্তরে কৃষকদলের বিনামূল্যে শাক-সবজি বিতরন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: শনিবার, ৪ জানুয়ারি, ২০২৫, ২:০৯ এম
মতলব উত্তরে কৃষকদলের বিনামূল্যে শাক-সবজি বিতরন

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদলের যুগ্ম সম্পাদক ব্যারিস্টার ওবাইদুর রহমান টিপু বলেছেন, কৃষকরাই হলো দেশের প্রাণ। কৃষকরা খাদ্য উৎপাদন করে দেশের মানুষের খাদ্যের চাহিদা পুরন করেন। দেশ নায়ক তারেক রহমান যে ৩১ দফা ঘোষনা করে তার মধ্যে কৃষকদের ভাগ্য উন্নয়নের নানা উদ্যোগ রয়েছে। তাই আগামীতে তারেক রহমানের নেতৃত্বে বিএনপিকে রাস্ট্র ক্ষমতায় আনতে ঘরে ঘরে ৩১ দফা পৌছাতে হবে।

শহীদ প্রেডিডেন্ট জিয়াউর রহমান ছিলেন এদেশের কৃষি ও কৃষকের উন্নয়নের অগ্রপথিক। তিনি সূচনা করেছিলেন ঐতিহাসিক খালখনন কর্মসূচি, যা এদেশের কৃষিতে বিপ্লব এনেছিল। জিয়াউর রহমান কৃষিজমিতে কৃষকদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করেছেন, তাদের উৎসাহ জুগিয়েছেন। সৎ, নির্লোভ এবং সাহসী রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কৃষি বিপ্লবকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে কৃষি ও কৃষকদের ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

শুক্রবার (৩ জানুয়ারী) সকালে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার বাগানবাড়ী ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে বিনামূল্যে শাক-সবজি বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

বাগানবাড়ি ইউনিয়ন কৃষকদলের সভাপতি ইঞ্জিনিয়ার শাহজাদা সরকারের সভাপতিত্বে ও উপজেলা কৃষকদলের সাংগঠনিক সম্পাদক খাঁন সাইফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের যুগ্ম আহ্বায়ক সাইদুল ইসলাম সাগর, মতলব উত্তর উপজেলা কৃষকদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, উপজেলা শ্রমিকদলের সভাপতি আবু সুফিয়ান, সাধারণ সম্পাদক আক্তার আলম নাবু প্রমুখ।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital