শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শনিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৫, ৯:১২ পিএম
কচুয়ায় প্রাথমিক শিক্ষক সমিতির নতুন কমিটি গঠন

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত কমিটির নেতৃবৃন্দরা।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি  কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে।
নির্বাচনী তফসীল অনুযায়ী কমিটি গঠনের শেষ দিনে ১৬ বছর পর শনিবার বিকেলে কচুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রিজাইডিং অফিসার মো. তুহিন হায়দার ৫১ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করেন। এতে সভাপতি হিসেবে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মোহাহের হোসেন, সাধারন সম্পাদক হিসেবে করইশ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক জহিরুল আলম ও সাংগঠনিক সম্পাদক হিসেবে আইনগিরি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. জামাল হোসেন এর নাম ঘোষনা করা হয়।
এছাড়া পরানপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদ আলম নির্বাহী সভাপতি ও তেগুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান কামাল নির্বাহী সাধারন সম্পাদক নির্বাচিত হয়।
কমিটির অন্যান্যরা হচ্ছেন, সিনিয়র সহ-সভাপতি মো. মিজানুর রহমান, নাসির উদ্দিন ও মোসা: রেহেনা পারভীন, সহ-সভাপতি মো. নজরুল ইসলাম, আব্দুল আউয়াল, মো. আরিফুল হাসান, খাদিজা বেগম ও রাশিদা আক্তার।
সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক মনির হোসেন, হালিমা আক্তার, যুগ্ন সম্পাদক মোশাররফ হোসেন, কবির হোসেন, রেহেনা পারভীন, সহ-সম্পাদক খোরশেদ আলম পাটওয়ারী, মো. আশেকুর রহমান, সাকেরা আক্তার।
সহ-সাংগঠনিক সম্পাদক বাহা উদ্দিন, মহিলা বিষয়ক সম্পদাক ফরিদা ইয়াসমিন, সহ-মহিলা বিষয়ক সম্পাদক সাহিদা আক্তার, অর্থ সম্পাদক আবুল হাসেম, সহ- অর্থ সম্পদাক ইসমাইল হোসেন, দপ্তর সম্পদাক মাহমুদ আলম, শিক্ষা সম্পাদক নুরুল আমিন, সাহিত্য সম্পাদক মিজানুর রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক আলাউদ্দিন , সাংস্কৃতিক ও বিনোদন সম্পাদক  আব্দুল মবিন মুন্সি, যোগাযোগ সম্পাদক গিয়াস উদ্দিন, প্রচার সম্পাদক আমির হোসেন, সমাজ কল্যাণ সম্পদাক মনিরুল আলম স্বপন, সমবায় সম্পদাক আবুল কালাম আজাদ, মিডিয়া সম্পাদক জয়নাল আবেদীন, প্রকাশনা সম্পাদক ওমর ফারুক মুন্সি, আইসিটি বিষয়ক সম্পাদক গাজী মাসুদ হোসেন, ক্রিড়া সম্পাদক এ কিউ এম মাসুদ আলম, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক মনির হোসেন, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক ফয়েজ উল্লাহ, আইন বিষয়ক সম্পদাক ইমান হোসেন, কল্যান ট্রাস্ট সম্পাদক কামরুল ইসলাম, আন্তর্জাতিক বিয়ষক সম্পদাক কামরুজ্জামান, নাট্য বিষয়ক সম্পাদক আবুল খায়ের, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মহসীন পাঠান, কাব স্কাউটিং সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন, পরিকল্পনা বিষয়ক সম্পাদক মোহাম্মদ মহসীন ও সম্মানিত সদস্যরা হলেন, আবুল কাশেম, মোহাম্মদ নাছির উল্লাহ ও আব্দুল কাদের।
এদিকে কচুয়া উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নবনির্বাচিত নেতৃবৃন্দকে উপজেলার বিভিন্ন সামাজিক, রাজনৈতিক,সাংস্কৃতি সংগঠন ও বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানসহ সুশীল সমাজের লোকজন  শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

শতবর্ষ উদযাপনের প্রস্তুতি সভা

শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৩৬ পিএম
শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ পূর্তি আয়োজনের সিদ্ধান্ত

চাঁদপুরের শাহরাস্তি সরকারি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে প্রথম প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিদ্যালয় প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে সভার কার্যক্রম শুরু হয়। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য সৈয়দ ইমাম হাসান সুমন।

সভাপতির বক্তব্যে সৈয়দ ইমাম হাসান সুমন বলেন, শতবর্ষ পূর্তি একটি ঐতিহাসিক ও গৌরবের আয়োজন। এ অনুষ্ঠানকে স্মরণীয় ও সফল করতে এখন থেকেই সুষ্ঠু পরিকল্পনা গ্রহণ করতে হবে।

অনুষ্ঠানের সম্ভাব্য তারিখ নির্ধারণ এবং আয়োজন বাস্তবায়নে একটি কার্যকরী কমিটি গঠন করা জরুরি। তিনি সাবেক শিক্ষার্থী, শিক্ষক ও সংশ্লিষ্ট সবার সহযোগিতা কামনা করেন।

সভায় দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়োজিত বিদ্যালয়ের বিভিন্ন ব্যাচের সাবেক শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। তারা শতবর্ষ উদযাপনকে ঘিরে বিভিন্ন দিকনির্দেশনামূলক বক্তব্য ও পরামর্শ দেন।আলোচনা শেষে বিভিন্ন ব্যাচ থেকে দুজন করে সাবেক শিক্ষার্থী নিয়ে অনুষ্ঠান পরিচালনার জন্য একটি আহ্বায়ক কমিটি গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়। এছাড়া ২০২৭ সালের সুবিধাজনক সময়ে শতবর্ষ পূর্তি অনুষ্ঠান আয়োজনের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Model Hospital

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ঈমাম হোসেন বলেন, ‘শতবর্ষ পূর্তি আমাদের বিদ্যালয়ের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও গৌরবের বিষয়। সাবেক শিক্ষার্থী, বর্তমান শিক্ষক-শিক্ষার্থী এবং সংশ্লিষ্ট সবার আন্তরিক পরামর্শ ও সহযোগিতা ছাড়া এত বড় আয়োজন সফল করা সম্ভব নয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আমরা অনুষ্ঠানটিকে স্মরণীয় করে তুলতে চাই।

শতবর্ষ উদযাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের অংশগ্রহণের পাশাপাশি প্রয়াত প্রধান শিক্ষক মরহুম সিদ্দিকুর রহমানসহ বিদ্যালয়ের সব প্রয়াত ও  শিক্ষকের আত্মার মাগফিরাত কামনা করা হয়।যে কয়জন জীবিত শিক্ষক রয়েছে তাদের সম্মাননা দেওয়া বিষয়ে অভিমত তুলে ধরা হয়।

একই সঙ্গে শতবর্ষের এই প্রতিষ্ঠানকে গড়ে তোলার পেছনে যাঁরা ভূমি, অর্থ, শ্রম ও নানা ত্যাগ-তিতিক্ষার মাধ্যমে অবদান রেখেছেন, তাঁদের শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।

বিশেষভাবে প্রয়াত প্রধান শিক্ষক সিদ্দিকুর রহমানের অবদানের কথা স্মরণ করে কয়েকজন সাবেক শিক্ষার্থী অশ্রুসিক্ত কণ্ঠে বক্তব্য দেন। প্রিয় শিক্ষকের স্মৃতিচারণ করতে গিয়ে তাঁরা আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁরা বলেন, ‘সিদ্দিকুর রহমান স্যার শুধু একজন শিক্ষক ছিলেন না, তিনি ছিলেন আমাদের অভিভাবক ও প্রিয় পথপ্রদর্শক। তিনি ছিলেন একজন মেধাবী ও আদর্শ শিক্ষক। আমরা তাঁর অবদানের সর্বোচ্চ স্বীকৃতি চাই।

সভায় শতবর্ষ উদযাপন সফলভাবে সম্পন্ন করার লক্ষ্যে পরবর্তী করণীয় নির্ধারণে আগামী ১০ অক্টোবর ২০২৬ আহ্বায়ক কমিটির গুরুত্বপূর্ণ সভা অনুষ্ঠানের সিদ্ধান্ত নেওয়া হয়। ওই সভায় সাবেক শিক্ষার্থীসহ সংশ্লিষ্ট সবাইকে উপস্থিত থাকার জন্য বিশেষ অনুরোধ জানানো হয়েছে।