কচুয়ায় উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
কচুয়ায় উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিলে বক্তব্য রাখছেন, প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ হুমায়ুন কবির প্রধান।
সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ ৩১ তফা বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় বিএনপি’র নির্বাহী কমিটির সদস্য মোশারফ হোসেনের পক্ষ থেকে কচুয়া উপজেলা ও পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার কচুয়া বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজ মাঠে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র মোঃ হুমায়ুন কবির প্রধান।

পৌর বিএনপির আহ্বায়ক হাবিব উল্লাহ হাবিবের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সদস্য সচিব এএসএম মনজুর আহমেদ সেলিম ও পৌর বিএনপির সদস্য সচিব আমন উল্লাহ আমানের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় বিএনপি নেতা শাহ জাহান মজুমদার,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও সাবেক ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান পাঠান,নাছির আহমেদ মিলন,এ্যাডভোকেট মকবুল হোসেন মিয়াজী, বিএনপি নেতা ওবায়দুল্লাহ বলুন,উপজেলা যুবদলের আহ্বায়ক মোহাম্মদ মহিউদ্দিন মজুমদার, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান স্বপন, সদস্য সচিব এ্যাডভোকেট মাসুদ প্রধানিয়া, যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট বোরহান উদ্দিন, উপজেলা ওলামা দলের সভাপতি মাও.আনোয়ার হোসেন,পৌর যুবদলের আহ্বায়ক মিজানুর রহমান, সদস্য সচিব দুলাল প্রধান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহজাহান সিরাজ, সদস্য সচিব আল আমিন মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এনামুল হক প্রধান, পৌর শ্রমিকদলের সাধারণ সম্পাদক মনির হোসেন,উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক গাজী মোঃ রশিদ প্রমুখ।

ইফতার ও দোয়া মাহফিলে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া’র সুস্থতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনাসহ দেশ ও জাতির কল্যাণে বিশেষ মোনাজাত পরিচালনা করা হয়।

এসময় উপজেলা, ইউনিয়ান ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মী উপস্থিত ছিলেন।








