বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

“কৃষকের কান্না রাজপথে- ফরিদগঞ্জে কৃষি বাঁচাতে তীব্র বিক্ষোভ”

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ২০ জুলাই, ২০২৫, ৮:২৮ পিএম
“কৃষকের কান্না রাজপথে- ফরিদগঞ্জে কৃষি বাঁচাতে তীব্র বিক্ষোভ”
চাঁদপুর সেচ প্রকল্পভুক্ত চাঁদপুর ও লক্ষ্মীপুর জেলার ৬টি উপজেলার কৃষক, ক্ষেতমজুর ও মৎস্যজীবিদের রক্ষা ও সিআইপি সংকটের স্থায়ী সমাধানের দাবিতে চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষক সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
মিছিল শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারক লিপি প্রদান করা হয়েছে।
রোববার (২০ জুলাই ২০২৫) ফরিদগঞ্জ প্রেসক্লাব ও ওনুআ চত্বরে চাঁদপুর সেচ প্রকল্প (সি.আই.পি) অভ্যান্তরে ডাকাতিয়া নদী ও খাল খনন কৃষক সংগ্রাম কমিটির আহ্বায়ক বীরমুক্তিযোদ্ধা আলমগীর হোসেন দুলালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, মৎস্যজীবি সংগ্রাম কমিটির সদস্য নুরুল ইসলাম কুট্টি, সবজি কৃষক নুরুল ইসলাম ভূঁইয়া, কৃষক খোরশেদ আলম, তবারক উল্ল্যাহ, নোমান হোসেন, মিঠুন পাটওয়ারী, মৎস্যজীবি অবনি বর্মন ও রহিমা আক্তার কলি।
তারা বলেন, বিগত বছর ভয়াবহ জলাবদ্ধতায় সিআইপি বাঁধের ভিতরের আমন ধানসহ সকল কৃষি ফসল সম্পূর্ণভাবে ধ্বংস হয়।
মৎস্যজীবিরা শতশত কোটি টাকার মাছ ভেসে যায়। এর একমাত্র কারণ গত ৩৫ বছরেও সেচপ্রকল্পের অভ্যন্তরের কোন খাল খনন হয়নি। একশত কিলোমিটার দৈর্ঘ্যের সেচপ্রকল্প বাঁধের চারপাশে একশত কিলোমিটার বোরোপিট খাল রয়েছে। সেগুলো এবং ডাকাতিয়া নদী দখলে দূষণে ও কচুরিপানা জটে বিপর্যস্ত।
আমরা এতদিন ধারাবাহিক কর্মসূচির মধ্যে একাধিক সংবাদ সম্মেলন, লিফলেট বিতরণ, হাট সভা, পথসভা, জেলা প্রশাসকের মাধ্যমে পানি সম্পদ মন্ত্রণালয়ে স্মারক লিপি পেশ করেছি।
আমাদের দাবি সি.আই.পির সংকট স্থায়ীভাবে নিরসনে গৃহীত কর্ম পরিকল্পনা দ্রুততার ভিত্তিতে বাস্তবায়ন হউক। একই সাথে ক্ষতিগ্রস্থ কৃষকদের ক্ষতিপূরণ, কৃষি ঋণ মওকুফ, সার্টিফিকেট মামলা প্রত্যাহার, প্রতিবছর ১ জানুয়ারি প্রকল্পের অভ্যান্তরে পানি সরবরাহ করা, সিআইপির অভ্যন্তরে প্রতিটি উপজেলায় কন্ট্রোলরুম স্থাপন করে জলাবদ্ধতা দূরীকরণে সদা তৎপর থাকতে হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital