বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় আমন ধানের বাম্পর ফলন, ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫, ৮:০৭ পিএম
কচুয়ায় আমন ধানের বাম্পর ফলন, ধান কাটতে ব্যস্ত সময় পার করছেন কৃষক-কৃষাণীরা

কচুয়া পৌরসভার কোয়া গ্রামের মাঠে আমন ধান কেটে ধানের আঁটি বাঁধায় ব্যস্ত কৃষক শাহাদাত।

চাঁদপুরের কচুয়ায় আমন ধানের বাম্পর ফলন হয়েছে। ধান কাটতে ব্যস্ত সময় পাড় করছেন কৃষক-কৃষাণীরা। কৃষকরা ধানের ভালো ফলন পেয়ে মহা খুশি। আবহাওয়া অনুকূলে থাকায় এবং সঠিক পরিচর্যার ফলে আশানুরূপ ফলন হয়েছে।

কৃষি সূত্রে জানা যায়, এবছর উপজেলায় ১১ হাজার ৯০২ হেক্টর জমিতে আমন ধান চাষ হয়েছে। এর মধ্যে উফসী জাতের ৩ হাজার ১১৪ হেক্টর, স্থানীয় জাত ৬৮৮ হেক্টর ও হাইব্রিড জাতের ২২০ হেক্টর আগাম জাতের আমনের চাষ হয়েছে। এ ধরনের জাতের মধ্যে রয়েছে ব্রিধান-১০৩, ব্রিধান-৭৫, ব্রিধান-৯৫, ব্রিধান-৮৭, বিনা-১৪ ও ৪৯ জাতের ধান।

ডুমুরিয়া গ্রামের স্থানীয় কৃষক শহিদুল ইসলাম, এনায়েত হোসেন ও ফারুক জানান, এই বছর ধানের রোগবালাই খুবই কম। ফলন আশার চেয়ে বেশি হয়েছে। সাধারণত অগ্রহায়ণ মাসের শেষ দিকে আমন ধান কাটা হয়। তবে ইদুরের আক্রমনে কিছুটা আমন ধান নষ্ট হয়েছে। সব খরচ বাদ দিয়ে এবার লাভবান হবেন বলে আশা করছি।

কচুয়া উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ বলেন, কৃষকরা তাদের আশানুরূপ ফলন পেয়ে মহা খুুুশি। ধান চাষে কৃষকরা যেন আরো বেশি উদ্বুদ্ধ হয়, সেইজন্য উপ-সহকারি কর্মকর্তারা মাঠে গিয়ে কৃষকদের সাথে তাদের সমস্যা সমাধানে কাজ করে যাচ্ছে। প্রশিক্ষণের মাধ্যমে আরো দক্ষ কৃষক হিসেবে গড়ে তোলার জন্য সভা সেমিনার চলমান রয়েছে।

Model Hospital

তিনি আরো বলেন, জমিতে বোরো চাষের আগে আলু-সরিষাসহ রবিশস্য উৎপাদন করতে পারবে। ধান চাষে উদ্ধুদ্ধ করার লক্ষ্যে কৃষকদের প্রদর্শনী ও বিনামূল্যে সার বীজ বিতরন করা হচ্ছে বলেও জানান তিনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital