মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ২৬ কার্তিক ১৪৩৩

শাহরাস্তিতে কোভিড ভ্যাকসিন প্রয়োগে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: বুধবার, ২৩ ফেব্রুয়ারি, ২০২২, ৫:০৬ পিএম
শাহরাস্তিতে কোভিড ভ্যাকসিন প্রয়োগে উপজেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা
মোঃ মাসুদ রানা : চাঁদপুরের শাহরাস্তিতে কোভিড ভ্যাকসিন প্রয়োগে উপজেলা প্রশাসনের  এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২২-ফেব্রুয়ারি) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পরিষদ মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।
ওইদিন শাহরাস্তি উপজেলা নির্বাহি অফিসার  ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শিরীন আক্তারের সভাপ্রদানে এটি অনুষ্ঠিত হয়। ওই সময় উপজেলা নির্বাহি অফিসার সংশ্লিষ্টদের উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে বলেন, আগামী ২৬ শে ফেব্রুয়ারি দেশব্যাপী সরকার ১ কোটি  কোভিড ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এটি বাস্তবায়ন করা সংশ্লিষ্ট সকলের দায়িত্ব ও কর্তব্য। এজন্য উপজেলা প্রশাসনের পাশাপাশি সংশ্লিষ্ট স্বাস্থ্য বিভাগ এবং জনপ্রতিনিধিদের গুরুত্বসহকারে এ কার্যক্রম সম্পন্ন করার সহযোগিতার ওপর তিনি গুরুত্ব আরোপ করেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দেশব্যাপী এক কোটি ভ্যাকসিন প্রয়োগের সিদ্ধান্তের আলোকে আগামী শনিবার শাহরাস্তি উপজেলার ১০ টি ইউপির প্রতিটি ইউনিয়নে ২ হাজার টিকা করে ২০ হাজার কোভিড টিকা প্রয়োগ করা হবে । ওই দিন প্রতিটি ইউপির  তিনটি ওয়ার্ডকে ভেন্যু হিসেবে নির্ধারণ করার  হয়েছে।  আগ্রহী টিকা বঞ্চিত ১২ বছরের ঊর্ধ্বে যেকোনো শ্রেণি-পেশার মানুষ এ কোভিড টিকা গ্রহণ করতে পারবে । বৃহস্পতিবার ২৪ ফেব্রুয়ারি শাহরাস্তি পৌরসভা ৪টি ভেন্যুতে ৫০০করে ২০০০ টিকা প্রয়োগ করা হইবে।
উক্ত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শাহরাস্তি পৌর মেয়র আলহাজ্ব আব্দুল লতিফ, উপজেলা ভাইস চেয়ারম্যান তোফায়েল আহমেদ ইরান, মহিলা ভাইস চেয়ারম্যান কামরুন্নাহার কাজল, শাহারাস্তি থানার অফিসার ইনচার্জ ওসি আব্দুল মান্নান,শাহরাস্তি স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো: নাসির উদ্দিন, ডা: আহসানুল কবির, শাহরাস্তি উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি চেয়ারম্যান মোস্তফা কামাল  মজুমদার ,শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি কাজী হুমায়ুন কবির প্রমুখ। এছাড়া উপজেলা প্রশাসনের কর্মকর্তা কর্মচারী, সংশ্লিষ্ট দপ্তরের অফিসের কর্মচারী, দশটি ইউনিয়নের চেয়ারম্যান, গণমাধ্যমকর্মী, স্বাস্থ্যকর্মী উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নাসির উদ্দিন বলেন, অত্র উপজেলার ৩০ টি কেন্দ্রের মাধ্যমে ২০ হাজার কোভিড ভ্যাকসিন প্রয়োগ করা হবে। অত্র উপজেলায় এ পর্যন্ত ৫৩ শতাংশ মানুষ প্রথম ডোজ ভ্যাকসিন গ্রহণ করেছে। ৪০ শতাংশ মানুষ দ্বিতীয় ডোজ গ্রহণ করেছে।

সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬, ৯:১৪ পিএম
সমাজের আলোকিত মানুষদের সম্মান জানাল কচুয়া কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ

কচুয়ার সামাজিক ও মানবিক সংগঠন কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের ৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  অবসরপ্রাপ্ত শিক্ষক, প্রশাসনিক কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী ও গুণীজনদের সংবর্ধনার পাশাপাশি একাত্তরের বীর মুক্তিযোদ্ধাদের মরণোত্ত সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।

গত রবিবার বিকেলে কোয়া চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে  বর্ণনাঢ্য আয়োজনে  সংবর্ধনা অনুষ্ঠান করা হয়। দরবেশগঞ্জ উচ্চ বিদ্যালয় সাবেক সহকারী প্রধান শিক্ষক ও বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ আব্দুল বশিদের সভাপতিত্বে ও রাজনীতিবিদ জাফরুল হাসান সেলিম এবং সংগঠনের অন্যতম সদস্য এস এম রেজার যৌথ পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান উপদেষ্টা ও বিশিষ্ট সমাজসেবক মোঃ শহীদুল্লাহ স্বপন। প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক উপ-পরিচালক বিজ্ঞান তথ্য এবং প্রযুক্তি অডিটর ও আমেরিকার প্রবাসী শহীদ মাহমুদ মিয়া (কানুন)।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সাবেক কমিশনার ও বিশিষ্ট সমাজসেবক জাহাঙ্গীর আলম, সমাজসেবক মোঃ শাহ আলম।

অনুষ্ঠানে গুণীজনদের মধ্যে সংবর্ধনা পেয়েছেন, কোয়া চাঁদপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার সাবেক সভাপতি,বিশিষ্ট ব্যবসায়ী ও দানশীল ব্যক্তি জামাল হোসেন রাজু, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইকবাল হোসেন, নন্দীখোলা ফাজিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ হাজী মাওলানা আবু সালেহ মোহাম্মদ আলী, কোয়া চাঁদপুর কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শাহ ইকরামুল হক। অন্যদিকে দেশের জন্য অবদান রাখছেন তাদের পরিবারকে মরণোত্তর সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। মরণোত্ত সম্মাননা পেলেন মরহুম বীর মুক্তিযোদ্ধা মরহুম আমিনুল হক, মোঃ তাজুল ইসলাম, এনায়েত হোসেন, আবু তাহের ও মাওলানা আবুল খায়ের। অনুষ্ঠানে অতিথিরা বক্তব্যে বলেন,

Model Hospital

গুণীজনদের সম্মানিত করা আমাদের সকলের দায়িত্ব ও কর্তব্য। জ্ঞানী-গুণীরা আমাদের সমাজ, জাতি ও দেশের জন্য সম্পদ। তাদেরকে সম্মানে ভূষিত করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব বলে মন্তব্য করেন। আজ কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘ এই ব্যতিক্রমী অনুষ্ঠান করার জন্য সংগঠনের সকল নেতৃবৃন্দকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই।

এসময় কোয়া চাঁদপুর সমাজ কল্যাণ সংঘের অন্যতম সদস্য আবুল কালাম আজাদসহ সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ ও এলাকার গুণীজন, শিক্ষক, বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।