বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে মুদি দোকানে ভিক্ষুক নারীকে আটকে রেখে ধর্ষণ, হাতেনাতে আটক

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ৩ মার্চ, ২০২২, ৪:১৩ পিএম
চাঁদপুরে মুদি দোকানে ভিক্ষুক নারীকে আটকে রেখে ধর্ষণ, হাতেনাতে আটক

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর সদর উপজেলার ১৩ নং হানারচর ইউনিয়নের হরিনা বাজারে মুদি দোকানের ভিতরে ৩০ বছর বয়সী এক মহিলা ভিক্ষুককে আটকে রেখে ধর্ষণ করার অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার দুপুরে হরিনা বাজারের মুদি ব্যবসায়ী হাকিম বেপারীকে আপত্তিকর অবস্থায় হাতেনাতে আটক করে স্থানীয় ব্যবসায়ীরা। ভিক্ষুক মহিলাকে ধর্ষণ করার ঘটনাটি বহিরাগত কিছু দালাল চক্র ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।

হরিনা বাজারের ব্যবসায়ীরা অভিযোগ করে বলেন, লক্ষ্মীপুর ইউনিয়নের কমলাপুর গ্রামের ইসমাইল বেপারী ছেলে হাকিম বেপারীর দোকানে ভিক্ষার জন্য এক মহিলা যায়। দুপুরে ব্যবসায়ীরা নামাজ পড়তে গেলে সেই সুযোগে তার দোকানের শাটার মেরে জোরপূর্বক ভাবে চান্দ্রা ইউনিয়নের মদিনা মার্কেট এলাকার ভিক্ষুক মহিলাকে ধর্ষণ করে।

এসময় ভিক্ষুক মহিলা ডাক চিৎকার দিলে পথচারীরা সহ বাজার কমিটির হান্নান দোকানের শাটার খুলে আপত্তিকর অবস্থায় ধর্ষণকারী হাকিম বেপারীকে হাতেনাতে ধরে ফেলে। ধর্ষণের শিকার হওয়া ভিক্ষুক মহিলা এই ঘটনার মুদি ব্যবসায়ী হাকিম বেপারীর বিচারের দাবি জানান।

Model Hospital

দোকানের ভিতর ধর্ষণের ঘটনা জানতে পেরে এলাকার শত শত মানুষ বাজারে এসে ভিড় জমায় ও প্রতিবাদ করে। ঠিক সেসময় বাজার কমিটির হান্নান ধর্ষণকারী হাকিম বেপারির কাছ থেকে মোটা অংকের টাকা নিয়ে তাকে বাজার থেকে পালিয়ে যাওয়ার সুযোগ করে দেয়। এই ঘটনার প্রতিবাদে স্থানীয় ব্যবসায়ীরা ক্ষিপ্ত হয়ে হাকিম বেপারীর দোকানের শাটার আটকিয়ে তালা মেরে দেয়।

ভিক্ষুক মহিলাকে ধর্ষণ করার ঘটনাটি ধর্ষণকারী হাকিম বেপারী তড়িঘড়ি করে বহিরাগত কিছু দালাল চক্রদের খবর দিয়ে এনে ধামাচাপা দেওয়ার চেষ্টা করে। এই ঘটনাটি স্থানীয় কিছু সাংবাদিক খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদেরকে ঘটনাটি প্রকাশ না করার জন্য চাপ প্রয়োগ করেন। এই ধর্ষণকারী হাকিম বেপারী এর পূর্বেও তার দোকানের ভিতর শাটার আটকে অনেক যুবতী ও মহিলাকে ধর্ষণ করেছে বলে স্থানীয়রা অভিযোগ করে জানান। দোকানের ভিতর এরকম ন্যাক্কারজনক ঘটনার প্রতিবাদ জানিয়ে স্থানীয় ব্যবসায়ীরা বিক্ষোভ করেন ও এই ধর্ষণকারীর বিচারের দাবি জানান।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital