বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে বিনামূল্যে পাট, আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ৭:৩০ পিএম
মতলবে বিনামূল্যে পাট, আউশ বীজ ও রাসায়নিক সার বিতরণ
উন্নত জাতের বীজ ব্যবহারের মাধ্যমে আউশ ও পাট উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় ২০২৫-২৬ অর্থবছরে কৃষি পুনর্বাসন সহায়তা খাত হতে খরিপ-১ মৌসুমে উফশী পাট ও আউশ ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে পাট, আউশ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে।
রবিবার (৪ এপ্রিল) সকালে মতলব উত্তর উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে পাট, আউশ বীজ এবং রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে উপজেলা কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলীর সভাপতিত্বে ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ আবুল কালাম আজাদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নিবার্হী অফিসার মাহমুদা কুলসুম মনি।
আরো বক্তব্য রাখেন, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোঃ সালাউদ্দিন, মতলব উত্তর প্রেসক্লাবের আহ্বায়ক মাহবুব আলম লাভলু, সদস্য সচিব মনিরুল ইসলাম মনির, কৃষক আব্দুল আউয়াল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা নূর মোহাম্মদ প্রমুখ।
কৃষি কর্মকর্তা ফয়সাল মোহাম্মদ আলী বলেন, ৩০০ কৃষক ৫ কেজি উফশী আউশ বীজ, ১০-২০ কেজি ডিএপি এবং ১০-২০ কেজি এমওপি সার পাচ্ছেন। ১০০ কৃষক ১ কেজি উফশী পাট বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার পাচ্ছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।