বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কৃষি সমৃদ্ধি অর্জনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

মোঃ রাছেল, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ২৪ এপ্রিল, ২০২৬, ৯:২১ এম
কচুয়ায় কৃষি সমৃদ্ধি অর্জনে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের।

​​চাঁদপুরের কচুয়ায় কৃষি সমৃদ্ধি ও টেকসই উন্নয়নের লক্ষ্যে ‘পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস’ অনুষ্ঠিত হয়েছে। ‘প্রোগ্রাম অন এগ্রিকালচারাল এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ (পার্টনার) প্রকল্পের আওতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

​বৃহস্পতিবার সকালে (২৩ এপ্রিল) কচুয়া উপজেলা পরিষদ হলরুমে উপজেলা কৃষি অফিসের আয়োজনে সভায় উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তপু আহমেদ এর

সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ মোহাম্মদ আবু তাহের।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা প্রশিক্ষণ কর্মকর্তা সাইফুল ইসলাম, কচুয়া উত্তর বিএনপির সাধারন সম্পাদক ইউছুফ মিয়াজী, উপজেলা কৃষক দলের সভাপতি মিজানুর রহমান, কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি রফিকুল ইসলাম রনি।

Model Hospital

​অনুষ্ঠানে বক্তারা কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তির সাথে পরিচিত করা, পুষ্টিমান নিশ্চিত করা এবং কৃষি উদ্যোক্তা তৈরির বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। বিশেষ করে জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা করে কীভাবে কৃষি উৎপাদন বাড়ানো যায়, সে বিষয়ে কৃষকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।

​এসময় উপজেলা  বিএনপির সভাপতি খায়রুল আবেদীন স্বপন, কচুয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক মো: এমদাদ উল্যাহ, কচুয়া পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক রইজ উদ্দিন সহ  কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা, স্থানীয় কৃষি উদ্যোক্তা এবং ‘পার্টনার ফিল্ড স্কুল’-এর প্রশিক্ষণার্থী কৃষকরা উপস্থিত ছিলেন।

বিশ্বব্যাংক ও ইফাদ (IFAD)-এর সহযোগিতায় বাস্তবায়িত এই প্রকল্পটি স্থানীয় কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন অতিথিরা।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital