শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

অবৈধ স্থাপনা বহাল রেখেই কচুয়ায় নামমাত্র খাল খনন চলছে!

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৪ জুন, ২০২৬, ১১:০৯ এম
অবৈধ স্থাপনা বহাল রেখেই কচুয়ায় নামমাত্র খাল খনন চলছে!
শুষ্ক মৌসুমে কৃষি আবাদ সচল ও খালের পানি প্রবাহ স্বাভাবিক রাখতে সরকার খাল খনন কর্মসূচির মত জনবান্ধব কর্মসূচি হাতে নিয়েছে। এরই ধারাবাহিকতায় চাঁদপুরের কচুয়া উপজেলায় সাড়ে চার কিলোমিটার (সাড়ে চার হাজার মিটার বা ৪.৫ কিলোমিটার অথবা ১৪,৭৬৪ ফুট) কর্মসূচি হাতে নিয়েছে স্থানীয় প্রশাসন। কিন্তু খালের উপর অবৈধ স্থাপনা বহাল রেখেই চলছে খাল সংস্কার বা খননকাজ ।এতে করে সরকারের নেয়া জনবান্ধব এ কর্মসূচির আসল উদ্দেশ্য ভেস্তে যেতে বসেছে ।
শনিবার দুপুরে চাঁদপুরের কচুয়া পৌরসভাধীন আনোয়ারা মেমোরিয়াল মেডিকেল সেন্টার সংলগ্ন প্রবাহমান খালে এ সংস্কার কাজ লক্ষ্য করে গেছে।
সরেজমিনে দেখা গেছে -কচুয়া পৌরসভাধীন আনোয়ারা মেমোরিয়াল মেডিকেল সেন্টার ও তালুকদার বাড়ির সামনের এলাকায় খাল খনন কর্মসূচি চলছে।যেখানে খালের দু’ পাড়ের গড়ে তোলা অবৈধ স্থাপনা বহাল রেখেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষ খাল খনন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। খালে প্রচুর পানি থাকায় মাটির পরিবর্তে উঠে আসছে পলিথিন ও দীর্ঘদিনের জমে থাকা নর্দমা।
এতে করে সংস্কার কাজের মান নিয়েও প্রশ্ন উঠেছে। যেখানে সুস্ক মৌসুমে খাল খনন কর্মসূচি হাতে নিলে সংস্কার কার্যক্রমের শতভাগ সফলতা পেতো ;সেখানে নাম সর্বস্ব এ সংস্কার কাজে আদৌ সরকারের প্রকৃত উদ্দেশ্য বাস্তবায়ন হবে কিনা তা নিয়ে স্থানীয় জনমনে সংশয় দেখা দিয়েছে।এর ফলে টেকসই সংস্কার প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, খালের দু’পাড়ে গড়ে তোলা অবৈধ স্থাপনা অপসারণ ছাড়া খাল খননের সুফল দীর্ঘস্থায়ী হবে না। এ খালের প্রস্থ বা একটি সীমানা নির্ধারণী থাকা ও জরুরী। এ ঘটনায় দ্রুত কার্যকর পদক্ষেপের দাবি জানিয়েছেন এলাকাবাসী।
জানতে চাইলে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান রাসেল মুঠোফোনে জানিয়েছেন- খাল সংস্কার কাজটি এ অর্থবছরের নয়।এটি স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন কোন প্রকল্প।এ ধরনের অভিযোগ তিনি প্রথমই শুনেছেন। সংশ্লিষ্ট দপ্তরের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা নিবেন।
এদিকে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী মো: আব্দুল আলীম লিটন এর বক্তব্য নেয়ার জন্য একাধিকবার ফোন করেও তাকে পাওয়া যায়নি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital