বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরের সাবেক এসপি শামসুন্নাহারের পিএইচডি ডিগ্রি অর্জন

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১, ৪:৩৭ পিএম
চাঁদপুরের সাবেক এসপি শামসুন্নাহারের পিএইচডি ডিগ্রি অর্জন

নিজস্ব প্রতিনিধি : চাঁদপুর ও গাজীপুরের একসময়ের জনবান্ধব পুলিশ সুপার শামসুন্নাহার পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন। তার থিসিসের বিষয়বস্তু ছিল ‘বাংলাদেশে পুলিশ প্রশাসনে মানবসম্পদ ব্যবস্থাপনা পদ্ধতির সংস্কার’ (রিফরম অব হিউম্যান ম্যানেজম্যান্ট সিস্টেম ইন পুলিশ অ্যাডমিনিস্ট্র্যাশন অব বাংলাদেশ)।

জানা যায়, শামসুন্নাহার ফরিদপুর জেলার কৃতীসন্তান। তার বাবা শামসুল হক বীর মুক্তিযোদ্ধা ও ফরিদপুর জেলা পরিষদের চেয়ারম্যান। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. তাসনিম আরেফা সিদ্দিকীর তত্ত্বাবধানে এ বিষয়ের অভিসন্দর্ভের জন্য তাকে সম্প্রতি পিএইচডি ডিগ্রি প্রদান করা হয়।

এর আগে তিনি ঢাবির অধীনে বাংলাদেশের স্থানীয় সরকারে অংশগ্রহণের মাধ্যমে নারীর ক্ষমতায়ন বিষয়ে গবেষণাকর্ম সম্পাদনের মাধ্যমে ২০০৫ সালে এমফিল ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি ২০০৭ সালে চেভেনিং স্কলারশিপের মাধ্যমে যুক্তরাজ্যের ইউনিভার্সিটি অব বার্মিংহাম থেকে এমবিএ ডিগ্রি লাভ করেন।

বর্তমানে তিনি ইতালিতে ইউনাইটেড ন্যাশনস গ্লোবাল সার্ভিস সেন্টারের (ইউএনজিএসসি) স্টান্ডিং পুলিশ ক্যাপাসিটিতে (এসপিসি) হিউম্যান রিসোর্চ অফিসার হিসেবে কর্মরত আছেন।

Model Hospital

তিনি পুলিশ সুপার হিসেবে চাঁদপুর ও গাজীপুরে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করেছেন। ২ বার টানা বাংলাদেশ পুলিশ বাহিনীর জাতীয় প্যারেডে তিনি নেতৃত্ব প্রদান করেন।

এআইজি পদবিতে থাকা শামসুন্নাহার বলেন, এই অর্জনে আমি অনেক খুশি। সারাজীবনই দেশের মানুষের কল্যাণে কাজ করে যেতে চাই। এটি আমাকে আরও এগিয়ে যাওয়ার প্রেরণা যোগাবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।