বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিশ্বখাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মানিক

মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২০ জুন, ২০২৬, ৯:৫৫ পিএম
চাঁদপুর বিশ্বখাল এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন এমপি মানিক
মাননীয় প্রধানমন্ত্রীর ঘোষিত ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে চাঁদপুর সদরের শাহমাহমুদপুরে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির আওতায় ইউনিয়নের ঘোষেরহাটে পুনঃখননকৃত বিশ্বখাল পাড়ে বৃক্ষরোপণের উদ্বোধন করেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক।
দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে উপজেলার ডাকাতিয়া নদী হতে ঘোষেরহাট হয়ে মতলব দক্ষিণ সীমানা পর্যন্ত বৃক্ষরোপণ প্রকল্পের উদ্বোধনকালে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, মাননীয় প্রধানমন্ত্রী যে এমন একটি খাল খনন করে দিয়েছে এ খালটা আমরা পরিষ্কার রাখবো এবং মাছের পোনা অবমুক্ত করবো। সুতরাং এ খালটির মাধ্যমে কৃষক ছাড়াও খালের পাশের বসবাসকারীরা গোসলসহ পানি ব্যবহার করতে পারবেন। তা আমরা তদারকিতে রাখবো ইনশাআল্লাহ। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য অটুট রাখা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণই হতে পারে সবচেয়ে কার্যকর ও টেকসই উপায়। তাই আমরা প্রধানমন্ত্রীর ঘোষিত বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে চাঁদপুর সদর ও হাইমচরেও গাছের চারা রোপণ করা হবে।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ ফয়েজ আহমেদ, চাঁদপুর জেলা বিএনপির সহ সভাপতি খলিলুর রহমান গাজী, উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আফতাবুল ইসলাম, জেলা বিএনপির সদস্য বাকের খন্দকার, উপজেলা বিএনপির সাবেক উপদেষ্টা সদস্য রফিকুল ইসলাম খোকন মল্লিক, সাবেক সহ সভাপতি আবু তাহের খোকন, আশিকাটি ইউনিয়ন বিএনপির সভাপতি এম এ ইউসুফ মিন্টু।
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদের তত্ত্বাবধানে এসময় আরো উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ কুদ্দুস আখন্দ রোকন, আশিকাটি ইউপি প্রশাসনিক কর্মকর্তা আবু বকর মানিক, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি নাহিদ খান, সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, মোশাররফ কারী, নজরুল ইসলাম বাবলু, শামীম হোসেন, সাবেক সহ সভাপতি কবির হোসেন রনি, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, সহ সাংগঠনিক সম্পাদক কাদির কাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি মজিব খান, মনিরুজ্জামান পাটওয়ারী, সাবেক সাধারণ সম্পাদক মাহবুব গাজী, জেলা যুবদল নেতা রুমন হাজী, ইউনিয়ন যুবদলের সাবেক সদস্য সচিব মোস্তফা কামাল সোহেল, সাবেক সিনিয়র সহ সভাপতি আরিফ তালুকদার, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াসিম হাজী, অলিউল্লাহ গাজী, সাবেক সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাকিল পাটওয়ারী, যুগ্ম আহবায়ক শওকত কারী, ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি আশেক এলাহী, সাবেক সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক পারভেজ মিজি, সাবেক দপ্তর সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি আলমগীর খান, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন তাঁতীদলের সাবেক সভাপতি শাহাদাত গাজী, ইউনিয়ন মৎসজীবী দলের সভাপতি আলমগীর গাজী সহ শাহমাহমুদপুর ও আশিকাটি ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড থেকে আগত বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital