বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে নবাগত ইউএনওকে ইউপি হিসাব সহকারী অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ৯:৪৮ পিএম
ফরিদগঞ্জে নবাগত ইউএনওকে ইউপি হিসাব সহকারী অ্যাসোসিয়েশনের শুভেচ্ছা

ফরিদগঞ্জের নবাগত ইউএনও মো. মেহেদী হাসান মানিককে ফুলেল শুভেচ্ছা জানাচ্ছেন ইউপি হিসাব সহকারী অ্যাসোসিয়েশনের (বাপাকা) নেতৃবৃন্দ।

চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার নবনিযুক্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসান মানিককে বাংলাদেশ ইউনিয়ন পরিষদ হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর অ্যাসোসিয়েশন (বাপাকা) ফরিদগঞ্জ শাখা ও জেলা কমিটির পক্ষ থেকে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ ফুলেল শুভেচ্ছা ও সৌজন্য বিনিময় অনুষ্ঠিত হয়।
সৌজন্য সাক্ষাৎকালে সংগঠনের পক্ষে নবাগত ইউএনওকে ফুল দিয়ে বরণ করে নেন বাপাকা ফরিদগঞ্জ উপজেলা শাখার সভাপতি মো. মহসিন হাসান (শুভ্র) ও সাধারণ সম্পাদক মো. নূরুল ইসলাম (শাওন)।
এ সময় উপস্থিত ছিলেন বাপাকা চাঁদপুর জেলা কমিটির অর্থ সম্পাদক আব্দুর রহমান স্বপন,  সুবিদপুর পূর্ব ইউনিয়নের হিসাব সহকারী কামাল হোসেন, গুপ্টি পশ্চিম ইউনিয়নের হিসাব সহকারী তারেক আজিজ পাটওয়ারী, চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের হিসাব সহকারী শুভ কৃষ্ণ দাস, ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়নের হিসাব সহকারী মো. মাসুদ গাজী এবং রূপসা উত্তর ইউনিয়নের হিসাব সহকারী প্রদীপ চন্দ্র দাস।
সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তার কর্মময় জীবনের সার্বিক সাফল্য ও শুভকামনা ব্যক্ত করেন।
একই সঙ্গে ইউনিয়ন পরিষদ পর্যায়ের প্রশাসনিক ও আর্থিক সার্বিক কার্যক্রমকে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে গতিশীল রাখতে ইউএনওর সার্বিক নির্দেশনা ও সহযোগিতা কামনা করেন।
নবাগত ইউএনও মো. মেহেদী হাসান মানিক উপস্থিত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জানান এবং তৃণমূল পর্যায়ে জনগণের দোরগোড়ায় প্রশাসনিক সেবা পৌঁছে দিতে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097