শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেপ্তার

এস এম ইকবাল প্রকাশিত: রবিবার, ৭ জুলাই, ২০২৪, ১০:৪৬ পিএম
ফরিদগঞ্জে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত গ্রেপ্তার

চাঁদপুরের ফরিদগঞ্জে প্রবাসীর বাড়িতে পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় আন্তজেলা ডাকাত দলের সদস্য মো. আব্দুল (৫৫)কে নোয়াখালী থেকে গ্রেপ্তার করেছে ফরিদগঞ্জ থানা পুলিশ।

শনিবার (৬ জুলাই) থানার ওসি মো. সাইদুল ইসলামের নির্দেশে এস আই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার সুধারাম উপজেলায় অভিযান চালিয়ে ডাকাত মো. আব্দুল ওরুপে আবদুল্লাহকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত ডাকাত মো. আব্দুল ওরপে আবদুল্লাহ নোয়াখালী জেলাধীন সুধারাম উপজেলার মনসাদপুর গ্রামের দাই বাড়ির আলী আহমদের ছেলে। তার বিরুদ্ধে ফরিদগঞ্জসহ বিভিন্ন থানায় ৫টি ডাকাতির মামলা রয়েছে। সে আন্তজেলা ডাকাত দলের সক্রিয় সদস্য।

পুলিশ সূত্রে জানা যায়, চলতি বছরের জানুয়ারি মাসের ১১ তারিখ রাতে উপজেলার রূপসা উত্তর ইউনিয়নের পশ্চিম রূপসা হাজী বাড়ির মো. শহিদ উল্যাহ’র ঘরে পুলিশ পরিচয় দিয়ে ডাকাতদল প্রবেশ করে। এরপর ডাকাতরা ঘরে থাকা লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা, স্বর্ণালংকার, মোবাইল ফোন নিয়ে যায়। এরপর থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

Model Hospital

ডাকাতির ঘটনায় শহিদ উল্যাহ’র স্ত্রী মাজুদা বেগম বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

এবিষয়ে ফরিদগঞ্জ থানার ওসি মো. সাইদুল ইসলাম বলেন, পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনায় নোয়াখালী জেলার সুধারাম উপজেলা থেকে ডাকাত আব্দুলকে গতকাল রাতে গ্রেপ্তার করে রোববার (৭ জুলাই) দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ পরিচয় দিয়ে ডাকাতির ঘটনা স্বীকার করেছে ডাকাত আব্দুল্লাহ।

উল্লেখ্য এর আগেও পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় ডাকাত দলের আরো ৩ জনকে আটক ও লুটকৃত মালামাল উদ্ধার করে আদালতে প্রেরণ করা হয়। তাদের দেয়া তথ্যমতে আব্দুল্লাকে চিহ্নিত করা হয়।

শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

মাঈনুল ইসলাম প্রকাশিত: রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫৭ এম
শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি পিন্টু ও সাধারণ সম্পাদক সুলতান

চাঁদপুরের শাহরাস্তি উপজেলা জিয়া সাইবার ফোর্সের ৩২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৬ সেপ্টেম্বর চাঁদপুর জেলা জিয়া সাইবার ফোর্সের সভাপতি এস এম সবুজ হোসেন ও সাধারণ সম্পাদক সুমন গাজীর সম্মতিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত কমিটিতে আর কে পিন্টুকে সভাপতি এবং এস টি সুলতানকে পুনরায় সাধারণ সম্পাদক করা হয়েছে।

সংগঠনটির চাঁদপুর জেলা শাখার আওতাধীন শাহরাস্তি উপজেলা ইউনিটের কার্যক্রম পরিচালনার জন্য এ কমিটি গঠন করা হয়েছে বলে জানানো হয়েছে।

Model Hospital

কমিটির অন্যান্য পদে দায়িত্ব পাওয়া ৩০ সদস্যসহ মোট ৩২ জনকে আগামী দিনের সাংগঠনিক কার্যক্রমে দায়িত্ব পালন করতে হবে।

জেলা শাখার পক্ষ থেকে নবগঠিত কমিটির সদস্যদের সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করতে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানানো হয়েছে।