সাচার শ্রমজীবি সমবায় সমিতি
ইসলামী শরিয়াহ মোতাবেক ক্ষুদ্রঋণের মাধ্যমে আর্থিক স্বাবলম্বিতার পথে
সামাজিক উন্নয়ন ও আর্থিক স্বাবলম্বিতায় একটি অনন্য নাম হয়ে উঠেছে সাচার শ্রমজীবি সমবায় সমিতি লিমিটেড। গ্রামীণ দরিদ্র, শ্রমজীবী, উদ্যোক্তা, ব্যবসায়ী এবং ভূমিহীন কৃষকদের জন্য ইসলামী শরিয়াহ মোতাবেক ক্ষুদ্রঋণ প্রদানকারী এই প্রতিষ্ঠানটি সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে।

সরকারি অনুমোদনপ্রাপ্ত এই প্রতিষ্ঠানটি আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ডের (AIM) সিস্টার কনসার্ন হিসেবে কার্যক্রম পরিচালনা করছে। প্রতিষ্ঠানের নেতৃত্বে আছেন মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ, যিনি প্রতিষ্ঠাতা সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার সুদূরপ্রসারী দৃষ্টিভঙ্গির ফলেই সাচার শ্রমজীবি সমবায় সমিতি আজ এক সফল ও প্রশংসিত সামাজিক উদ্যোগ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে।

সাচার শ্রমজীবি সমবায় সমিতি গ্রামের কৃষক, উদ্যোক্তা ও শ্রমজীবী মানুষদের স্বল্পমূল্যে ঋণ প্রদান করে তাদের আর্থিক সংকট মোকাবিলায় সাহায্য করে। ইসলামী শরিয়াহ ভিত্তিক এই ক্ষুদ্রঋণ প্রক্রিয়া সুদমুক্ত, যা ধর্মীয় নীতিমালা মেনে চলে। এই ঋণ ব্যবস্থা তাদের কৃষি কাজ, ছোট ব্যবসা কিংবা অন্যান্য উৎপাদনমুখী কার্যক্রমে সহায়ক ভূমিকা রাখছে। এর ফলে দরিদ্র কৃষকরা নতুন ফসল উৎপাদনের সুযোগ পাচ্ছেন, উদ্যোক্তারা তাদের ক্ষুদ্র ব্যবসা সম্প্রসারণ করতে পারছেন, যা তাদের আর্থিকভাবে স্বাবলম্বী হতে সহায়তা করছে।

মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে সাচার শ্রমজীবি সমবায় সমিতি সফলতার দিকে এগিয়ে যাওয়ার পাশাপাশি আস্থা গ্রুপের বৃহত্তর উদ্দেশ্যের অংশ হিসেবে কাজ করছে। আস্থা ইনিশিয়েটিভ ফর ম্যানকাইন্ড (AIM) প্রতিষ্ঠার মাধ্যমে তিনি শুধু ব্যবসায়িক উদ্যোগকেই নয়, সামাজিক উন্নয়নকেও ত্বরান্বিত করার পরিকল্পনা করেছেন। (AIM) এর মূল দর্শন “Beyond Business” যেখানে ব্যবসার মুনাফার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার গুরুত্বও সমানভাবে বিবেচিত হয়।

(AIM) এমন একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে, যার ছায়াতলে সমাজের সকল শ্রেণীর মানুষ একত্রিত হতে পারে। “Towards Humanity” শ্লোগানকে সামনে রেখে প্রতিষ্ঠানটি সমাজের দরিদ্র, সুবিধাবঞ্চিত এবং পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে। সাচার শ্রমজীবী সমবায় সমিতির ক্ষুদ্রঋণ প্রকল্প থেকে শুরু করে অন্যান্য মানবিক উদ্যোগে অওগ সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। এর মাধ্যমে সামাজিক উন্নয়নের বিভিন্ন খাতে বিনিয়োগ করা হচ্ছে।
(AIM) এবং এর সিস্টার কনসার্নগুলো শুধু ক্ষুদ্রঋণ প্রদানের মধ্যে সীমাবদ্ধ নয়। সমাজের সার্বিক উন্নয়নে ভূমিকা রাখার উদ্দেশ্যে মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের নেতৃত্বে প্রতিষ্ঠানটি বিভিন্ন সেবামূলক প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা করছে।
এর মধ্যে রয়েছে:
১.এনজিও প্রতিষ্ঠান: দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের মৌলিক চাহিদা পূরণ এবং তাদের অধিকার সংরক্ষণের লক্ষ্যে এনজিও গঠন।
২.হাসপাতাল ও মেডিকেল কলেজ: মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে উন্নতমানের হাসপাতাল এবং মেডিকেল কলেজ স্থাপন।
৩.নার্সিং ইনস্টিটিউট: স্বাস্থ্যখাতে দক্ষ নার্স তৈরির জন্য বিশেষ প্রশিক্ষণ প্রদান এবং নার্সিং ইনস্টিটিউট গঠন।
৪.শিক্ষা প্রতিষ্ঠান: দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের জন্য শিক্ষা প্রতিষ্ঠান গঠন এবং প্রশিক্ষণ কেন্দ্র চালু করে তাদের দক্ষতা উন্নয়ন।
মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদ একজন উদ্ভাবনী নেতা, যিনি সমাজের দারিদ্র্য বিমোচন এবং মানুষের জীবনমান উন্নয়নে তার অবদান রেখে চলেছেন। তার নেতৃত্বে সাচার শ্রমজীবী সমবায় সমিতি এবং (AIM) ধীরে ধীরে সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে। বিশেষজ্ঞদের মতে, মোহাম্মদ আব্দুল্লাহ আল মাহমুদের এই উদ্যোগ ভবিষ্যতে বাংলাদেশের দরিদ্র জনগোষ্ঠীর জন্য একটি আলোকিত ভবিষ্যৎ তৈরি করতে সাহায্য করবে।
(AIM) এর মাধ্যমে আস্থা গ্রুপের এই উদ্যোগ দেশে এবং বিদেশে ইতোমধ্যেই প্রশংসা কুড়িয়েছে।
সমাজের উন্নয়নের পাশাপাশি ব্যবসায়িক নীতির বাইরেও মানুষের কল্যাণে (AIM) এর এই কাজ নিঃসন্দেহে সমাজে নতুন দৃষ্টিভঙ্গির সূচনা করেছে।








