বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

থেমে গেছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাজীগঞ্জের শিশু আজিজের কোলাহল

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪, ৮:১২ পিএম
থেমে গেছে ব্লাড ক্যান্সারে আক্রান্ত হাজীগঞ্জের শিশু আজিজের কোলাহল

মাত্র চার বছর বয়সি ফুটফুটে শিশু মো. আব্দুল আজিজ। একসময় অন্য শিশুদের মতো সেও ছিল প্রাণোচঞ্চল, হাসিখুশি। খেলাধুলা আর হই-হুল্লোড়ে ঘর-বাড়ি মাতিয়ে রাখতো। কিন্তু এখন সে দুরারোগ্য মরনব্যাধি ব্লাড ক্যান্সারে আক্রান্ত। এখনো দুনিয়ার কিছুই বুঝার বয়স হয়নি তার। বেঁচে থাকা কিংবা মরে যাওয়ার স্বাদও বুঝে না শিশুটি। অথচ এ বয়সেই তাকে প্রতিনিয়ত সুস্থতার জন্য সংগ্রাম চালাতে হচ্ছে।

শিশু আব্দুল আজিজ চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের সেন্দ্রা গ্রামের বড় আইডগা বাড়ির শ্রমিক মো. আবুল হোসেনের ছোট ছেলে। শিশুটি পরিবারের ছোট সন্তান। যে বয়সে পুরো পরিবারকে মাতিয়ে রাখার কথা, আর সে বয়সেই তার ছোট্ট কচি শরীরে বাসা বেঁধেছে মারণব্যাধি ক্যান্সার। সুস্থতার জন্য চিকিৎসা প্রয়োজন। কিন্তু তার বাবা-মায়ের দারিদ্রতা চিকিৎসার জন্য অন্তরায় (বাঁধা) হয়ে দাঁড়িয়েছে।

শিশুটির বাবা আবুল হোসেন জানান, ছয়মাস পূর্বে হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে আব্দুল আজিজ। স্থানীয়ভাবে চিকিৎসকের কাছে নেওয়া হয় এবং উপজেলা ও জেলার বিভিন্ন স্থানে চিকিৎসা করিয়েও সুস্থ হয়নি শিশুটি। পরে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী তাকে ঢাকা নেওয়া হয়। পরামর্শ অনুযায়ী ঢাকা মেডিক্যালে নিয়ে ডাক্তার দেখানো হয়। সেখানে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর আব্দুল আজিজের ব্লাড ক্যান্সার শনাক্ত হয়।

তিনি বলেন, ব্লাড ক্যান্সার শনাক্তের পর থেকে আমাদের সাধ্য অনুযায়ী এ পর্যন্ত অনেক টাকা খরচ করেছি। কিন্তু সুস্থ হয়নি আব্দুল আজিজ। তার চিকিৎসার জন্য কয়েক লাখ টাকার দরকার। কিন্তু কোথায় থেকে এত টাকা জোগাড় করব, তাই ভেবে উঠতে পারছি না। আমরা গরিব মানুষ। আমি কৃষি কাজ করে এবং বদলা দিয়ে (শ্রমিকের কাজ করে) সংসার চালাই। ছেলের চিকিৎসায় এতো টাকা জোগাড় করা আমাদের পক্ষে সম্ভব নয়।

Model Hospital

শিশুটির এক মামা জানান, থেমে গেছে আজিজের কোলাহল। নিস্তব্ধ হতে চলছে জীবন প্রদীপ। এতে নির্বাক হয়ে পড়েছেন বাবা-মা। জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে থাকা ছেলের বাঁচার আকুতি নিয়ে প্রতিনিয়ত কাঁদছেন শিশুটির মা। তিনি বলেন, সমাজের বিত্তবানদের সহযোগিতা পেলে হয়তো বেঁচে যাবে, না হয় অকালে ঝরে পড়বে শিশুটির জীবন। চিকিৎসায় সহযোগিতা করতে চাইলে শিশুটির বাবার মোবাইল নম্বরে ০১৬৬০-১৭০৮৭৯ যোগাযোগ করতে পারেন।

এ বিষয়ে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহাদাত হোসেন বলেন, ক্যান্সারে আক্রান্তদের সরকারিভাবে এককালীন ৫০ হাজার টাকা অনুদান প্রদান করা হয়ে থাকে। শিশুটির পরিবার যদি প্রয়োজনীয় কাগজপত্রসহ আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে ওই অনুদানের জন্য ব্যবস্থা করা হবে। এছাড়াও আমরা হাসপাতাল সমাজসেবা কার্যক্রম ও রোগি কল্যাণ সমিতি থেকে সহযোগিতা প্রদানের চেষ্টা করবো।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।