মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হ ত্যা মামলায় হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হাজী জসিম গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৯ জানুয়ারি, ২০২৫, ৬:৩৬ পিএম
হ ত্যা মামলায় হাজীগঞ্জে আওয়ামী লীগ নেতা হাজী জসিম গ্রেফতার

হত্যা মামলার আসামি চাঁদপুর জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান, হাজীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আলহাজ জসিমকে গ্রেপ্তার করেছে করেছে র‌্যাব-১১।

বুধবার (৮ জানুয়ারি) রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক।

গত জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে চাঁদপুরের হাজীগঞ্জে আজাদ সরকারকে কুপিয়ে হত্যার ঘটনায় করা মামলার আসামি আলহাজ জসিম।

Model Hospital

তিনি উপজেলার ১০ নং গন্ধব্যপুর ইউনিয়নের পাঁচৈই গ্রামের মরহুম কুদ্দন মিয়াজীর ছেলে।

মামলা সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট সরকার পতনের এক দফা আন্দোলনে প্রথম দিন রোববার বিকালে নিজ বসতবাড়ির সামনে হাজীগঞ্জ পৌরসভাধীন ৮নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি হিমেলের বাবা আজাদ সরকারকে কুপিয়ে গুরুতর আহত করেন আওয়ামী লীগ নেতাকর্মীরা। পরে তিনি চিকিৎসাধীন অবস্থায় ওই দিন রাতেই কুমিল্লায় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।

এই ঘটনায় ১৪ আগস্ট হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা করেন নিহতের ছেলে হিমেল সরকার।

মামলার এজাহারে ১৫ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতপরিচয় ২০-২৫ জনকে আসামি করা হয়। ওই মামলার নামীয় আসামি আলহাজ জসিম উদ্দিনকে গ্রেপ্তার করে র‌্যাব।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।