ফরিদগঞ্জে সাংসদের পক্ষে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে আর্থিক সহায়তা
এস এম ইকবাল: ফরিদগঞ্জের গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলি এলাকার হাটখোলা বাড়িতে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া সাত পরিবারকে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

১৮ জানুয়ারি বুধবার বিকালে স্থানীয় সংসদ সদস্য মুহম্মদ শফিকুর রহমানের পক্ষে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ ৫০ হাজার টাকা সহায়তা প্রদান করেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি খাজে আহমেদ মজুমদার।

পূর্বের সংবাদটি পড়ুন… আগুনে ১২ ঘর পুড়ে ছাঁই, প্রায় কোটি টাকার ক্ষতি

এ সময় উপস্থিত ছিলেন, গোবিন্দপুর দক্ষিন ইউনিয়নের চেয়ারম্যান আলাউদ্দিন ভূঁইয়া, উপজেলা আওয়ামীলীগ নেতা জি এম হাসান তাবাচ্ছুম, সংসদ সদস্যের প্রতিনিধি মো. সোহেল রানা, নজরুল ইসলাম সুমন, আব্দুস সাত্তার পাটওয়ারী, পুতুল সরকার, উপজেলা ছাত্রলীগের সভাপতি কামরুল হাছান পাটওয়ারী, যুবলীগ নেতা আঃ রাজ্জাক, মানিক হাজী, ছাত্রলীগ নেতা সিয়াম পাটওয়ারী, কারিমুন ইব্রাহিম, মো. সাইমুন হোসেন, মো. তারেক হোসেন, রাহাত হোসাইন প্রমূখ।

উল্লেখ্য-গত ১৫ জানুয়ারি রবিবার গভীর রাতে গুপ্টি পশ্চিম ইউনিয়নের হুগলী এলাকার হাটখোলা বাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে সিরাজুল ইসলাম, মো. উসমান গনী, আল-আমিন, মোবারক হোসেন, মনির হোসেন, মাইনউদ্দিন, সফিউল্লাহসহ সাত পরিবারের ছোট-বড় ১২টি ঘর পুড়ে ছাই হয়ে যায়।








