শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে উন্নয়ন প্রকল্পে স্থাপিত এমপি’র নাম ফলক ভাঙচুর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ১০ মে, ২০২৩, ৭:০৬ পিএম
শাহরাস্তিতে উন্নয়ন প্রকল্পে স্থাপিত এমপি’র নাম ফলক ভাঙচুর

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার হাজীগঞ্জ- শাহরাস্তি নির্বাচনী এলাকার সংসদ সদস্য, মহান মুক্তিযুদ্ধের ১নং সেক্টরের সেক্টর কমান্ডার, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম এর উন্নয়ন কাজের একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।

মঙ্গলবার (০৯ মে) সকালে উপজেলার চিতোষী পশ্চিম ইউনিয়নের কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের শুভ উদ্ভোধনের নামফলক ভাঙ্গা ও উপড়ানো অবস্থায় দেখতে পান স্থানীয়রা।

ধারণা করা হচ্ছে, রাতের আঁধারে কেউ এগুলো ভাঙচুর করেছে। এ নিয়ে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হলেও এ বিষয়ে কিছুই জানেন না স্থানীয় আওয়ামীলীগ নেতারা। যা রহস্যের সৃষ্টি করেছে।

উল্লেখ্য, গত ৮ মে চিতোষী পশ্চিম ইউনিয়নের উঘারিয়া থেকে দৈয়ারা সড়কের এবং কোয়ার মিয়াবাড়ি থেকে নুনিয়া সড়কের শুভ উদ্ভোধন করেন স্থানীয় এমপি মেজর (অবঃ) রফিকুল ইসলাম বীর উত্তম। এ দু’টি উদ্ভোধনের নামফলকের মধ্যে একটি রাতের আধারে একটি নামফলক ভাঙচুর করা হয়েছে।

Model Hospital

এ বিষয়ে কথা হলে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জুলফিকার মোঃ আনোয়ার বলেন, এ বিষয়টি আমি স্থানীয় নেতাদের মাধ্যমে জানতে পারি। যারা এগুলো ভাঙচুর করেছে, তারা সরকারের উন্নয়নবিরোধী দুর্বৃত্ত। আমি ঘটনায় নিন্দা প্রকাশ করছি।ঘটনাটির ব্যাপারে থানায় অভিযোগ করা হয়েছে।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।