শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদের সতর্কবার্তায় জনসাধারণে প্রশংসিত

ডেস্ক নিউজ প্রকাশিত: শনিবার, ১৩ মে, ২০২৩, ১০:৩৯ পিএম
চাঁদপুর মডেল থানার ওসি আবদুর রশিদের সতর্কবার্তায় জনসাধারণে প্রশংসিত

সদা হাস্যোজ্জ্বল, মিষ্টিভাষী, মানব সেবক ও সাদা মনের মানুষ হিসেবে সবার কাছে প্রিয় চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। শুক্রবার (১২ মে) তিনি চাঁদপুর শহরে কেনাকাটার জন্য আগত মহিলাদের জন্য একটি সতর্কবার্তা দিয়ে জনসাধারণের কাছে ব্যাপকভাবে প্রশংসিত হচ্ছেন তিনি।

চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ সতর্কবার্তায় বলেন, মহিলারা যারা বিভিন্নস্থান থেকে চাঁদপুর শহর আসছেন কেনাকাটার জন্য তাদের জন্য একটি সতর্কবার্তা। আপনারা অপরিচিত লোকের সাথে কথা বলবেন না। বারবার আপনাদের সতর্ক করা হচ্ছে, কিন্তু আপনারা সতর্ক হচ্ছেন না। অপরিচিত লোক অন্য জেলার, তার বাড়ি চাঁদপুর জেলায় নয়, অন্য জেলার লোক সে এসে আপনাকে মা চাচি, জেঠি খালা বলবে, আপনার সাথে কথা বলতেচাঁদপুর মডেল থানার চাইবে। আপনাকে বিভিন্ন জিসিন

জিজ্ঞাসাবাদ করবে। আপনে তার কথায় সায় দিলে আপনাকে কথা বলতে বলতে নির্জনস্থানে নিয়ে যাবে। সেখানে নিয়ে আপনার দামি স্বর্নের, দামি জিনিস আছে ওগুলো কিনার জন্য বলবে। আপনাকে লোভ দেখাবে। তখন আপনি আপনার স্বর্ন দিয়ে দিতে বাধ্য হবেন। অতএব আপনারা অপিরচিত এরকম লোকের সাথে কথা বলবেন না। কেউ অসহায় কথা বলে সহযোগিতা চাইলে, সে যদি অপরিচিত হয় তাহলে তার সাথে কথা বলবেন না।

জানা যায়, মাদক উদ্ধার, ওয়ারেন্ট তামিলসহ মোট ১৮ টি  ক্যাটাগরীর মধ্যে ১৪ টির সফলতায় ৮ম বার চাঁদপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়েছেন তিনি।

Model Hospital
চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ সদা হাস্যোজ্জল প্রশাসনিক দক্ষতাসম্পন্ন চৌকশ একজন অফিসার, তিনি দক্ষতা দিয়ে প্রশাসনিক কর্মকাণ্ডকে যেমনি সচল রেখেছেন তেমনি আন্তরিকতা দিয়ে সহকর্মীদের আস্থা অর্জনে সক্ষম হয়েছেন। তিনি একজন দূরদৃষ্টিসম্পন্ন ও বিচক্ষণ অফিসার। কাজের প্রতি নিষ্ঠা ও দায়িত্ববোধের কারণে তিনি সকলের নিকট প্রশংসনীয়।উল্লেখ্য: মুহাম্মদ আবদুর রশিদ ২০২১ সালের ১৪ ফেব্রুয়ারী চাঁদপুর জেলার সদর মডেল থানায় অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন। এরপূর্বে তিনি চাঁদপুরের পুরানবাজার পুলিশ ফাঁড়ির আইসি ও হাজিগঞ্জ থানার পুলিশ পরিদর্শক তদন্ত হিসেবে সৎ ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।