শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষকসহ ৫ জন গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ১৫ মে, ২০২৩, ১০:৪২ পিএম
হাজীগঞ্জে কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা, ধর্ষকসহ ৫ জন গ্রেফতার
চাঁদপুরের হাজীগঞ্জে ১৪ বছর বয়সী এক কিশোরের ধর্ষণে ১৩ বছরের কিশোরী অন্তঃসত্ত্বা হওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় সোমবার হাজীগঞ্জ থানা পুলিশ ধর্ষক ও এক ইউপি সদস্যসহ ৫ জনকে আটক করেছে। পুলিশ পরিদর্শক ওসি তদন্ত নজরুল ইসলাম নিশ্চিত করে জানান, এঘটনায় জড়িত লাউকরা গ্রামের ধর্ষক মোঃ রায়হান (১৮), ধর্ষকের চাচাত বোন হাজেরা বেগম(২৫), খালেদা আক্তার(২২), চাচাত ভাই মোঃ হাবিবুর রহমান সর্দার(৩০), ইউপি সদস্য মোঃ রহমত উল্যাহকে গ্রেফতার করা হয়েছে।
এঘটনায় ধর্ষিতার বাবা ইয়াছিন সর্দার বাদী হয়ে সোমবার হাজীগঞ্জ থানায় একটি মামলা করেছেন।
ধর্ষিতার বাবা ইয়াছিন সর্দার বলেন, ধর্ষক কিশোর হাজীগঞ্জ উপজেলার ৮ নং হাটিলা পূর্ব ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের লাওকোরা সর্দার বাড়ির সিরাজুল ইসলাম ওরফে ছেরু সর্দারের ছেলে।
ধর্ষিতা রাজাপুরা মাদ্রাসার ৯ম শ্রেণীর শিক্ষার্থী। পাশাপাশি বাড়ি হওয়ায় ওই কিশোর কিশোরীকে ডেকে এনে একাধিকবার ধর্ষণ করে। এতে কিশোরী ২ মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। এ নিয়ে শুক্রবার (১২ মে)  রাতে ইউপি সদস্যের নেতৃত্বে বাড়ির লোকজন মিলে একটি শালিশি বৈঠক হয়। বৈঠকে ১লক্ষ ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপা দেওয়ার সিদ্ধান্ত হয়।
অর্থের অভাবে মামলা চালানো আমাদের জন্য অত্যন্ত কষ্টকর। আর মামলা করার জন্য মেম্বারসহ কেউ সহযোগিতা করেনি। তারা সবাই চেয়েছে বিষয়টি সমাধান হোক। এই সুযোগ নিয়ে প্রহসনের সালিশ বৈঠক করা হয়েছে বলে জানান কিশোরীর বাবা।
ধর্ষিতা কিশোরী ও ধর্ষক সম্পর্কীয় চাচা-ভাতিজী।
হাজীগঞ্জ থানার ওসি জোবায়ের সৈয়দ জানান, অভিযুক্ত ৫ জনকে গ্রেফতার করা হয়েছে। তবে ধর্ষকের বয়স বিবেচনা করে নারী ও শিশু ভিকটিম সাপোর্ট সেন্টারে রাখা হয়েছে।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।