শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও নবীনবরণ অনুষ্ঠানে

শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারাবিশ্বে যে চেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি

মো: মুছা তপদার প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:১৩ পিএম
শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারাবিশ্বে যে চেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে: শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি
চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম উদ্বোধন ও নবীনবরন অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেন উচ্চ শিক্ষাসহ শিক্ষার প্রতিটি ক্ষেত্রে আমরা গুণগত মান অর্জন করতে চাই। শিক্ষায় রূপান্তর ঘটানোর জন্য সারাবিশ্বে যে চেষ্টা চলছে আমরা তার অগ্রভাগে আছি।ইতোমধ্যে আমরা আমাদের নতুন শিক্ষাক্রম চালু করেছি। যার মধ্য দিয়ে শিক্ষার্থীরা চিন্তা করতে ও সমস্যা সমাধান করতে শিখবে, তারা মননশীল হবে এবং তারা মানবিক সৃজনশীল মানুষ হবে। আমাদের শিক্ষার্থীরা অনেক মেধাবী। পৃথিবীতে এখন প্রতিযোগিতার চাইতে সহযোগিতার বিষয়ের ওপর জোর দেওয়া হচ্ছে অনেক বেশি। কাজেই আমাদের শিক্ষার্থীরা যাতে সহযোগিতার মধ্য দিয়ে শিখতে পারে সে সুযোগ করে দিতে হবে। এখন শিক্ষার পদ্ধতিটাই ভিন্ন করা হয়েছে অর্থাৎ অভিজ্ঞতা বিনিময় ও করে করে শিখন এবং তা প্রয়োগ করতে শেখা।

শনিবার (২০ মে) দুপুরে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি এসকল কথা বলেন।

তিনি শিক্ষার্থীদে উদ্দেশ্যে আরো বলেন, আপনারা যা শিখবেন, তা যেন প্রয়োগ করতে শিখেন। উচ্চ শিক্ষার ক্ষেত্রে এসে যখন এই শিক্ষা শেষ করে বেরিয়ে যাবেন, তখন আপনারা কর্মের যে জগৎ পাবেন সেটা উদ্যোক্তা কিংবা চাকরীজীবী হিসেবে প্রবেশ করুন না কেন তার জন্য আপনি তৈরি কিনা। আর বিশ্ববিদ্যালয়ের কৃতিত্ব সেখানেই থাকবে যদি বিশ্ববিদ্যালয় আপনাকে উদ্যোক্তা এবং সফল পেশাজীবী হিসেবে তৈরি করে দিতে পারে। আর এ জন্য বিশ্ববিদ্যালয়কে গতানুগতিক পাঠদান ও কারিক্যুলাম থেকে বেরিয়ে এসে আমরা যে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছি, তার উপযোগী করে পাঠদান ও প্রশিক্ষণ দিতে হবে।

Model Hospital

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. নাছিম আখতারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য ড. দিল আফরোজা বেগম ও ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাবিবুর রহমান।

সাংবাদিক রফিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন- জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পৌর মেয়র মো. জিল্লুর রহমান, একুশে পদকপ্রাপ্ত প্রফেসর গৌতম বুদ্ধ, স্বাধীনতা পদকপ্রাপ্ত নারী মুক্তিযোদ্ধা ডা. সৈয়দা বদরুন্নাহার চৌধুরী।

শুভেচ্ছা বক্তব্য দেন চাঁদপুর প্রেসক্লাব সভাপতি এএই এম আহসান উল্লাহ ও প্রভাষক বায়েজিদ আহমেদ।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।