শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে শিশু সোহান হত্যার ঘটনায় মামলা

এস. এম ইকবাল প্রকাশিত: শনিবার, ২০ মে, ২০২৩, ৭:১৮ পিএম
ফরিদগঞ্জে শিশু সোহান হত্যার ঘটনায় মামলা

শিশুটি গিয়েছিল মসজিদে নামাজ আদায় করতে। মাগরীবের নামাজ আদায় শেষে বাড়ি ফেরার পথে শিশুটি ঘরের ২০-৩০ দূর থেকে নিখোঁজ হয়।

শিশু নিঁখোঁজ হওয়ার ৫দিন পর নিজ বাড়ি আঙ্গীনা থেকেই মাটি চাপা অবস্থায় অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়। শিশুটিকে নৃশংস ভাবে হত্যার ঘটনায় শিশু সোহানের বাবা আনোয়ার হোসেন ১৯ মে শুক্রবার রাতে বাদী হয়ে অজ্ঞাত লোকজনকে আসামী করে মামলা দায়ের করে।

পুলিশ পৌর এলাকার রুদ্রগাঁও গ্রামের তালুকদার বাড়ির পাশে একটি ঘসের জমি থেকে মাটিচাপা অবস্থায় ১৯ মে শুক্রবার সকালে মাটি চাপা অবস্থায় শিশু সোহানের মরদেহ উদ্ধার করে।

এদিকে শিশু আদিল মাহমুদ সোহান মৃত্যুর রহস্য উদঘাটন করতে কাজ করছেন সিআইডি, ডিবি, পিআইবি ও থানা পুলিশ।

Model Hospital

স্থানীয়রা জানায়, সোহানের বাবা আনোয়ার হোসেন একজন দিনমজুর। যখন যেই কাজ পায়, সেই কাজ করেন। কি কারণে শিশুটিকে হত্যা করা হলো তার রহস্য উদ্ঘাটন করা প্রয়োজন।
ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আবদুল মান্নান জানান, শিশু সোহানের বাব আনোয়ার হোসেন বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা দায়ের করেছেন। মামলা (নং-৩৮, তাং-১৯/৫/২০২৩)। পুলিশ তদন্ত অব্যাহত রেয়েছে। এখন

পর্যন্ত কোন আটক নেই। তবে আশা করছি দ্রুত সোহানের হত্যার রহস্য উদঘাটন ও অপরাধীদের আটক করতে সক্ষম হবো।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।