শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে ভিডব্লিউবি কর্মসূচির উপকারভোগীদের মাঝে চাল বিতরণ

শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না : নুরুল আমিন রুহুল এমপি

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ২১ মে, ২০২৩, ৭:৫৩ পিএম
শেখ হাসিনার আমলে কেউ না খেয়ে থাকবে না : নুরুল আমিন রুহুল এমপি

মতলব উত্তর উপজেলার ফরাজীকান্দি ইউনিয়নে ভি.ডব্লিউ.বি. কর্মসূচির উপকারভোগী মহিলাদের মাঝে খাদ্যশস্য (চাল) বিতরণ করা হয়েছে।

রবিবার (২১ মে) ১১টায় উপজেলার ফরাজীকান্দি ইউনিয়ন পরিষদ চত্বরে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের আওতায় চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল প্রধান অতিথি উপস্থিত থেকে ভি ডব্লিউ বি কর্মসূচির চাউল বিতরণ করেন।

এ সময় ফরাজীকান্দি ইউনিয়নের ২২২ জন কার্ডধারী ৩০কেজি করে প্রতি মাসে উপকারভোগী অতিদরিদ্র মহিলাদের মাঝে এই চাল বিতরণ করা হয়।

ফরাজীকান্দি ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ রেজাউল করিমের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মো. আতাউর রহমান সবুজের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শাহাজাহান প্রধান, জেলা পরিষদের সদস্য সরকার মো. আলাউদ্দিন, জেলা পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য তাসলিমা আক্তার আঁখি, মতলব উত্তর উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক একেএম আজাদ, ফরাজীকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ্ব নুরু উদ্দিন পাটোয়ারী, সহ-সভাপতি মো. হেলাল উদ্দিন সরকার, উপজেলা যুবলীগের সভাপতি দেওয়ান জহির, বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন (অব.) আফজাল হোসেন গাজী, উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মো. আব্দুর রব প্রধান, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহ্বায়ক নুর নবী খাঁন প্রমুখ।

Model Hospital

অ্যাডভোকেট নুরুল আমিন রুহুল বলেন, বাংলাদেশ যতদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে থাকবে ততদিন একটি মানুষও না খেয়ে থাকবে না। কেউ গৃহহীনও থাকবে না।
তিনি বলেন, স্বাধীনতার মাত্র দুই মাসের মাথায় জাতির পিতা গৃহহীন-ভূমিহীনদের পুনর্বাসনের কাজ শুরু করেছিলেন। তার ধারাবাহিকতায় জননেত্রী শেখ হাসিনা ভূমিহীন-গৃহহীনদের পুনর্বাসনে কাজ করে যাচ্ছেন। এরই মধ্যে দেড় লক্ষাধিক পরিবারকে জমিসহ ঘর দেওয়া হয়েছে। এ প্রক্রিয়া এখনো চলছে।

সাংসদ রুহুল বলেন, জননেত্রী শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে থাকলে দেশ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হয়, আর না থাকলে খাদ্যে সংকট পড়ে। আমাদের নেত্রী প্রায় সময়ই বলেন, বাড়ির আনাচে-কানাচে এক ইঞ্চি জমিও খালি রাখা যাবে না।

নুরুল আমিন রুহুল বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সততা, প্রজ্ঞা মেধা ও বুদ্ধি দিয়ে দেশেকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। ইস্পাত কঠিন হাতে নেতৃত্ব দিয়ে বিশ্ব দরবারে বাংলাদেশকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। বাংলাদেশ বিশ্ব মন্ডলে অনুকরণীয় দৃষ্টান্ত।

তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনা রেকর্ডগড়া চারবার প্রধানমন্ত্রী হয়ে দলকে এক হাতে সামলাচ্ছেন। যেন ক্লান্তি নেই। দীর্ঘযাত্রার ক্লান্তিহীন এ যোদ্ধার কাঁধে এখনো অনেক দায়িত্ব। দেশের প্রায় সব মানুষই স্বীকার করেন, হার না মানা যোদ্ধার নামই ‘শেখ হাসিনা’।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।