শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু!

মাসুদ হোসেন প্রকাশিত: মঙ্গলবার, ২৩ মে, ২০২৩, ৬:২৯ পিএম
চাঁদপুরে আম কুড়াতে গিয়ে বজ্রপাতে দিনমজুরের মৃত্যু!
চাঁদপুর সদর উপজেলায় বজ্রপাতে মোঃ হাসান মিজি (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি পেশায় একজন দিনমজুর।
মঙ্গলবার (২৩ মে) বিকাল ৩টার সময় উপজেলার ৫নং রামপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড পশ্চিম ছোট সুন্দর গফুর মিজি বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি এ বাড়ির মৃত কলিমউদ্দিন মিজির ছেলে।
নিহত হাসান মিজির ভাতিজা রামপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক মোঃ মারুফ মিজি জানান, এদিন দুপুরে বাড়ির পাশের একটি বাগানে আম কুড়াতে গিয়ে হঠাৎ বজ্রপাতে সেখানেই মারা যান। অসহায় এই দিনমজুর হাসান মিজি এক ছেল ও দুই মেয়ে সন্তানের জনক। কৃষি কাজ করেই চলছিল তার সংসার। তিনি স্ত্রী-সন্তানসহ বহু আত্মীয় স্বজন রেখে যান।
বিষয়টি নিশ্চিত করে রামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আল মামুন পাটওয়ারী জানান, প্রাথমিক ভাবে জানা যায় হাসান মিজি বাড়ির পাশের বাগানে আম কুড়াতে যান। তখন প্রচন্ড ঝড় শুরু হয়। ওই সময় তিনি বৃষ্টি উপেক্ষা করে বাগানে আম কুড়ানোর সময় বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহতের মরদেহ তার বাড়িতে রয়েছে।

১৫১ ধারায় আরও ১ জন

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ২:১৭ পিএম
হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৫

হাজীগঞ্জে পুলিশের পৃথক অভিযানে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজাসহ পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে। একই অভিযানে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (৩ অক্টোবর) হাজীগঞ্জ থানা পুলিশের বিভিন্ন টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল মান্নান ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার নির্দেশনায় এসআই নুরে আলম, এসআই মো. নাজমুল আলম ও এসআই মো. জহির উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ এসব অভিযান পরিচালনা করেন।

গ্রেপ্তার পাঁচজন হলেন—হাজীগঞ্জ উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোয়া এলাকার মো. হাসেম (৩৮), মকিমাবাদ এলাকার মো. হারুন (২৮), চাঁদপুর সদর উপজেলার শাহ মোহাম্মদপুর ইউনিয়নের লোদেরগাঁও এলাকার শাহ আলম (৫২), হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ এলাকার সোহাগ আহমেদ (৪২) এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের বাউরা এলাকার পলাশ (২৩)। এছাড়া নাটেহরা এলাকার শাওন (২২) নামে আরও একজনকে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় গ্রেপ্তার করা হয়।

Model Hospital

পুলিশ জানায়, গ্রেপ্তার প্রথম পাঁচজনের কাছ থেকে ১৩ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। পরে উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ তালিকার মাধ্যমে জব্দ করা হয়।

এ ঘটনায় বাদীর এজাহারের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) এর ১০(ক)/১৯(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে। আর ১৫১ ধারায় গ্রেপ্তার শাওনের বিরুদ্ধে বিজ্ঞ আদালতে প্রতিবেদন দাখিল করা হয়েছে।

গ্রেপ্তার ছয়জনকেই শনিবার (৩ অক্টোবর) যথাসময়ে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযানসহ আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত থাকবে।