বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলব উত্তরে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আখম বাহাউদ্দিন

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৩, ১০:০৩ পিএম
মতলব উত্তরে প্রাথমিকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আখম বাহাউদ্দিন

মতলব উত্তর উপজেলার ফতেপুর পশ্চিম ইউনিয়নের ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. বাহাউদ্দিন উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছেন। এমন সংবাদ পেয়ে এলাকার সুধিজনসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন তাঁকে সরাসরি ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা অভিনন্দন জানিয়েছেন।

এ নিয়ে তিনি প্রাথমিকে (উপজেলা পর্যায়ে) চতুর্থ বারের মতো শ্রেষ্ঠত্বের কৃতিত্ব অর্জন করেন। তিনি এর আগেও ২০১১, ২০১৯ ও ২০২২ সালে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক নির্বাচিত হয়েছিলেন।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস জানায়, ১০ সেপ্টেম্বর বিকেলে প্রাথমিক শিক্ষা পদক উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিযোগীদের (বাছাই পূর্বক) তালিকা প্রকাশ করা হয়েছে। এতে উপজেলার শ্রেষ্ঠ প্রধান শিক্ষক ক্যাটাগরিতে প্রথম স্থানের অধিকারী হন ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল খায়ের মো. বাহাউদ্দিন। শিক্ষাগত যোগ্যতা, সৃজনশীল উদ্যোগ, অভিজ্ঞতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ, বিষয়ভিত্তিক জ্ঞান, সময়ানুবর্তিতা, শ্রেণিকক্ষে নিয়মানুবর্তিতা, প্রতিষ্ঠানের দাপ্তরিক কাজে দক্ষতার সহিত কাজ করায় তাঁকে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হিসেবে নির্বাচিত করা হয়।

জানা যায়, আবুল খায়ের মো. বাহাউদ্দিন ফরাজীকান্দি ইউনিয়নের শাখারীপাড়া এলাকার কৃতি সন্তান। তিনি ৭ ডিসেম্বর ১৯৯৩ সালে প্রাথমিক বিদ্যালয়ে সহকারি শিক্ষক হিসেবে চাকরিতে যোগদান করেন। এরপর তিনি পদোন্নতি পেয়ে ২০ মার্চ ২০০৮ সালে ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে যোগদান করেন।

Model Hospital

তিনি যোগদানের পর ২০১৪ সালে ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় উপজেলার শ্রেষ্ঠ বিদ্যালয় ক্যাটাগরিতে শ্রেষ্ঠ হয়। তিনি এ বিদ্যালয়ে যোগদানের পর ৭০জন শিক্ষার্থী ট্যালেন্টপুর ও সাধারণ মেধা বৃত্তি পান। এ বিদ্যালয় উপজেলার মধ্যে প্রথম এক শিপ্টে শ্রেণীর পাঠদান শুরু করেন।

আবুল খায়ের মো. বাহাউদ্দিন বলেন, বিদ্যালয় আমার পরিবারের একটি অংশ। আমি নিজের বাচ্চাদের যেমন খোঁজ খবর রাখি অনুরুপ বিদ্যালয়ের শিক্ষার্থীদের খোঁজ নেই। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আগামীতে যেনো এ প্রতিষ্ঠানের উত্তরোত্তর সাফল্য বৃদ্ধি করতে পারি সেজন্য সকলের দোয়া ও সহযোগিতা চাই।

বৃহস্পতিবার দুপুরে আবুল খায়ের মো. বাহাউদ্দিন উপজেলার মধ্যে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক হওয়ায় ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটি, শিক্ষক ও শিক্ষার্থীদের আয়োজনে সংবর্ধনা প্রদান করেন। ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি লিপি আক্তারের সভাপতিত্বে সহকারী শিক্ষক জাহাঙ্গীর আলমের সঞ্চালনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, নাউরী আহম্মদীয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক একেএম তাজুল ইসলাম, ৮৯নং নাউরী সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সহ-সভাপতি আ.ন.ম. গোলাম মোস্তফা, সহকারী শিক্ষক আমেনা বেগম, শামসুদ্দিন, মোহাম্মদ মোস্তফা কামাল, আলী আজ্জম, মো. শেখ ফরিদ, ফারহানা আক্তার, রেহেনা আক্তার, দিলরুবা আক্তার, আয়েশা আক্তার’সহ ম্যানেজিং কমিটির সদস্য, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital