শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চাঁদাবাজি মামলায় ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪, ১১:১৬ পিএম
চাঁদাবাজি মামলায় ফরিদগঞ্জের ইউপি চেয়ারম্যান ও সদস্য কারাগারে
চাঁদপুরের আদালতে হাজিরা দিতে গিয়ে জামিন নামঞ্জুর হওয়ায় জেলে যেতে হলো ফরিদগঞ্জের চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও একই ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) চাঁদপুরের বিচারিক আদালত-১ এর সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. মোরশেদুল আলম’র আদালতে একটি চাঁদাবাজির মামলায় হাজিরা দিতে গেলে আদালত ১ ও ২ নং আসামীর জামিন নামঞ্জুর করে জেল হাজতেপ্রেরণ করেন এবং বাকিদের জামিন প্রদান করেন।
বিষয়টি নিশ্চিত করে বাদী পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. হুমায়ুন কবির বলেন, চরদুঃখিয়া পশ্চিম ইউনিয়নের জনৈক আলমগীর হোসেন বাদী হয়ে চাঁদপুর জুডিশিয়াল আদালতে (সিআর মামলা নং ৪৪০/২৩) দায়ের করেন। মামলায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মো.শাহজাহান মাস্টার ও ইউপি সদস্য মো. আবদুস সাত্তারসহ ১১ জনের বিরুদ্ধে চাঁদাবাজির মামলা করেন। আদালত মামলা গ্রহণ করে পিবিআই’কে তদন্তের দায়িত্ব দেয়।
পিবি আইয়ের পরিদর্শক পুলক বড়ুয়া বলেন, আদালত কর্তৃক মামলাটির তদন্তের দায়িত্ব পেয়ে মামলাটির তদন্ত করি। মামলার বাদী আলমগীর হোসেনের স্ত্রীকে বেআইনীভাবে আটকে রেখে ২ লক্ষ টাকা চাঁদা আদায় করেন বলে অভিযোগ করে। তদন্ত শেষে অভিযোগের সত্যতা পেয়ে আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেই।
মামলার বাদী আলমগীর হোসেন জানান, পিবিআই তদন্ত প্রতিবেদন জমা  দেয়ার পর বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) আদালত মামলাটির শুনানির দিন ধার্য করে। শুনানী শেষে আদালত ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান মাস্টার ও ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুস সাত্তারকে জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণ করে।
ওই চেয়ারম্যানের ব্যাপক অনিয়ম দূর্নীতির কথা জানিয়েছে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয়রা।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097