শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৪, ১০:৩০ পিএম
চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক এমপি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়া

চাঁদপুর-৪ ফরিদগঞ্জ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ডক্টর মোহাম্মদ শামছুল হক ভূঁইয়ার জানাজা নামাজ সম্পন্ন হয়েছে।

রোববার সকালে বাবুরহাট স্কুল এন্ড কলেজ মাঠে মরহুমের দ্বিতীয় এবং হাসান আলী সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে তৃতীয় জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। পরে মরহুম ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়ার মরদেহ পরবর্তী জানাজা ও দাফনের জন্য ফরিদগঞ্জের কাউনিয়া এলাকায় নিয়ে যান স্বজনেরা।

গত শুক্রবার সকালে রাজধানীর এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৭ বছর। মরহুম ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া স্ত্রী ডা. আনোয়ারা হক, দুই ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন এবং রাজনৈতিক সহযোদ্ধা ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

জানাজা নামাজের পূর্বে চাঁদপুর জেলা আওয়ামীলীগের সভাপতি নাছির উদ্দিন আহমেদ ও সাধারণ সম্পাদক আবু নঈম পাটওয়ারী দুলাল, হাজীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী মো. মাঈনুদ্দীন, হাজীগঞ্জ পৌর মেয়র আসম মাহবুব-উল আলম লিপন, মরহুমের ছেলে এহসানুল হক সহ দল মত নির্বিশেষে স্থানীয় নেতাকর্মীরা সংক্ষিপ্ত বক্তব্য রাখেন এবং মরহুমের রুহের মাগফেরাত কামনা করেন।

Model Hospital

গেল দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ডক্টর মোহাম্মদ শামসুল হক ভূঁইয়া চাঁদপুর -৩ ও ৪ আসন থেকে ঈগল প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী ছিলেন।

হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ১১:০৭ পিএম
হাজীগঞ্জে ১১ মাসের রামিছার চোখে টিউমার, সাহায্যের আবেদন

হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের দক্ষিণ পাচৈই গ্রামের দিনমজুর মীর হোসেন গাজীর অসহায় পরিবারের ১১ মাসের কোলের সন্তান রামিছা আক্তারের বাম চোখে ধরা পড়েছে টিউমার। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী দ্রুত উন্নত চিকিৎসার প্রয়োজন, যার জন্য বিপুল অর্থের দরকার। হতদরিদ্র এই পরিবার শিশুটির চিকিৎসার খরচ চালাতে হিমসিম খাচ্ছে।

​আপনাদের একটু সহানুভূতি ও সহায়তায় পারে শিশুটিকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে। কোনো সহৃদয় ব্যক্তি বা প্রতিষ্ঠান যদি শিশুটির পাশে এগিয়ে আসেন, তবে হয়তো সে নতুন জীবন ফিরে পাবে। আসুন, আমরা মানবতার ডাকে সাড়া দিই।

​সাহায্য পাঠানোর ঠিকানা: আপনার অনুদান পরিবারের সরাসরি নিচে দেওয়া বিকাশ নাম্বারে পাঠাতে পারেন:
​বিকাশ নাম্বার (পার্সোনাল): 01836790097