বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

সমকামী বিয়ের অভিযোগে বিবাহিত ২ যুবক কারাগারে

প্রিয় চাঁদপুর ডেস্ক প্রকাশিত: রবিবার, ২৩ জুন, ২০২৪, ১০:৫১ পিএম
সমকামী বিয়ের অভিযোগে বিবাহিত ২ যুবক কারাগারে

চুয়াডাঙ্গার জীবননগরে সমকামী বিয়ের অভিযোগে এনায়েত উল্লাহ (২৫) ও সবুজ হোসেন (২৪) নামের দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত।

শনিবার (২২জুন) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্ত ইউনিয়নে হরিহরনগর থেকে তাদের আটক করা হয়। রোববার (২৩ জুন) দুপুরের তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

আটক এনায়েত উল্লাহ একই গ্রামের আব্দুল মজিদের ছেলে ও সবুজ হোসেন পার্শ্ববর্তী ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার স্বরুপপুর ইউনিয়নের কুশাডাঙ্গা গ্রামের আলাউদ্দিনের ছেলে।

স্থানীয়রা জানান, এনায়েত উল্লাহ একজন বিবাহিত পুরুষ। তার তিন বছরের একটি কন্যা সন্তান রয়েছে। এরমধ্যে তিনি কুশাডাঙ্গা গ্রামের সবুজ নামের এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন। একপর্যায়ে তারা গত দেড় মাস আগে বিয়ে করেন। তবে দুজন পুরুষ হওয়ায় কীভাবে বিয়ে হয়েছে বা কে বিয়ে দিয়েছেন তার সদুত্তর পাওয়া যায়নি।

Model Hospital

তবে বিষয়টি জানাজানি হলে এনায়েতুল্লাহর স্ত্রী রাগ করে তার বাবার বাড়ি চলে যান। স্ত্রী চলে যাওয়ার পর এনায়েতুল্লাহ সবুজকে সঙ্গে করে নিয়ে তার নিজ বাড়িতে নিয়ে আসেন। তারা রাতে একসঙ্গে অবস্থান করছিলেন।

বিষয়টি জানতে পেরে এনায়েতুল্লাহর স্ত্রী ও তার ভাই এবং গ্রামের গণ্যমান্য কয়েকজনকে নিয়ে এনায়েতের বাড়ি হরিয়াননগরে উপস্থিত হয়। পরে গ্রামবাসীর সহযোগিতায় দুজনকে আটক করে পুলিশের হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে এনায়েতুল্লাহর স্ত্রী বলেন, আমার স্বামী প্রায়ই রাতে বাইরে থাকত। তুমি কোথায় থাকো, জিজ্ঞেস করলে তিনি উত্তর দিতেন, আমি যেখানেই থাকি তাতে তোর কী? আমাকে মারধর করতেন।

তিনি আরও বলেন, এই সবুজ নিহা পরিচয়ে আমার স্বামীর সঙ্গে কথা বলতেন। বিষয়টি আমার শ্বশুরকে জানালে তিনিও ছেলের পক্ষ নেন। আমার স্বামী আর একটা বিয়ে করেছিল সেটি পরিবারের সবাই জানত। তবে সেটি এই সবুজের সঙ্গে তা আমি জানতাম না। পরে জানতে পারি।

সবুজের গ্রামের বাসিন্দারা জানান, সবুজ পুরুষ হলেও তিনি মেয়েদের মতো করে চলাফেরা করেন। বিভিন্ন বিয়ে বাড়িতে নাচ-গান করেন। এছাড়া কয়েক বছর আগে তার একটি বিয়েও হয়। কিন্তু কয়েক মাস পর সেই স্ত্রী তাকে ছেড়ে চলে যান।

এ ব্যাপারে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাবীদ হাসান জানান, বিষয়টি জানতে পেরে পুলিশ দুই যুবককে আটক করে থানা হেফাজতে নেয়। পরে দুই যুবককে আদালতে সোপর্দ করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:২৮ এম
বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল : চরমোনাই পীর

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম বলেন, ‘সমাজ ও রাষ্ট্রে ন্যায়-নীতি, সততা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা করা প্রয়োজন।’

বুধবার (৩০ সেপ্টেম্বর) রাতে চাঁদপুরের হাজীগঞ্জে এক মাহফিলে এ মন্তব্য করেন তিনি। সঙ্গে অন্যায়, অনিয়ম, দুর্নীতি ও মানুষের অধিকার হরণের বিরুদ্ধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। একই সঙ্গে ইসলামি মূল্যবোধ অনুসরণ করে ব্যক্তি ও সামাজিক জীবনে নৈতিকতার চর্চা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন।

মাহফিলে দেশের চলমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি,নৈতিকতা,ধর্মীয় মূল্যবোধ ও মানুষের অধিকারসহ বিভিন্ন বিষয়ে বক্তব্য দেন চরমোনাই পীর। বক্তব্যের একপর্যায়ে তিনি বলেন, ‘দেশ খেয়েছে খাজুরেরা, নাম পড়েছে হুজুরের।’

চরমোনাই পীর আরও বলেন, ‘ইসলামিক দল নাম দিয়ে,বেপর্দা নারীদের দিয়ে মিছিল-মিটিং করে—এরা কেমন ইসলামিক দল?’ তিনি দাবি করেন, যারা মুসলমান তারা মিথ্যা বলতে পারে না। তার বক্তব্যে ধর্মীয় আদর্শের সঙ্গে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডের সামঞ্জস্য রাখার ওপর গুরুত্ব দেওয়া হয়।

Model Hospital

সাম্প্রতিক সময়ে রাজনৈতিক বক্তব্যে চরমোনাই পীর দেশের চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, লুটতরাজসহ বিভিন্ন সামাজিক অনাচার নিয়েও সমালোচনা করেছেন।