মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩

জেএমসি মিডিয়াবাজে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহনের আহ্বান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪, ১১:৪৮ এম
জেএমসি মিডিয়াবাজে জাতীয় ফটোগ্রাফি প্রতিযোগিতায় অংশগ্রহনের আহ্বান
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বড় এবং আকর্ষনীয় উৎসব “জেএমসি মিডিয়াবাজ” ফল- ২০২৪ এর জন্য ফটোগ্রাফি প্রতিযোগিতার ঘোষনা দেওয়া হয়েছে। ১৮জুলাই (শনিবার) রাত ৮ঘটিকার সময় জেএমসি মিডিয়াবাজের ফেইজবুক পেইজে এই ঘোষনা দেওয়া হয়।
আগামী ৪ এবং ৫ডিসেম্বর ২দিন ব্যাপী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে মিডিয়াবাজের ৬ষ্ঠ আসর অনুষ্ঠিত হবে। সাংবাদিকতা, মিডিয়া ও যোগাযোগ বিভাগের শিক্ষার্থীরা বছরে ২বার এই উৎসবের আয়োজন করেন। এবারের মিডিয়া বাজেও কয়েকটি ইভেন্টের প্রতিযোগিতার আয়োজন করা হবে। এর মধ্যে জাতিয় ফটোগ্রাফি প্রতিযোগিতা অন্যতম। প্রথম ইভেন্ট হিসেবে ফটোগ্রাফি প্রতিযোগিতার আহ্বান করা হয়েছে। ফটোগ্রাফির এবারের বিষয়বস্তু “বাংলাদেশ ২.০: ২০২৪ সালের কোটা আন্দোলনের চেতনাকে প্রতিফলন করা”। ছবির মাধ্যমে কোটা আন্দোলনের প্রেক্ষিতে বাংলাদেশের পরিবর্তন, প্রতিরোধ, যুব আন্দোলনের শক্তি, দেশের চলমান চ্যালেঞ্জগুলোকে তুলে ধরতে পারবেন। ফটোগ্রাফি প্রতিযোগিতাটি সারাদেশের স্কুল-কলেজ এবং বিশ্ববিদ্যালয়সহ সকল পর্যায়ের শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত রয়েছে।
অংশগ্রহনকারীরা নির্ধারিত লিংকে আগামী ৩০নভেম্বরের মধ্যে ছবি জমা দিতে পারবেন। জেএমসি মিডিয়াবাজের ফেইজবুক ফেইজ ‘JMC Media Buzz’ এ ছবি জমা দেওয়ার লিংক এবং নিয়মকানুন রয়েছে। ফটোগ্রাফি প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ৩জনকে জেএমসি মিডিয়াবাজ অনুষ্ঠানে আকর্ষনীয় প্রাইজমানি প্রদান করা হবে।
এবারের জেএমসি মিডিয়াবাজ ফল-২০২৪ এর আয়োজন করছেন সাংবাদিকতা বিভাগের ৪৬তম ব্যাচের শিক্ষার্থীরা। আয়োজক ব্যাচের শিক্ষার্থী আসিফ উপল বলেন, জেএমসি মিডিয়াবাজ আমাদের সাংবাদিকতা বিভাগের একটি আকর্ষনীয় এবং বড় অনুষ্ঠান। যা বছরে ২বার অনুষ্ঠিত হয় এবং অনুষ্ঠানটির আয়োজন আমরা ছাত্ররাই করে থাকি। মিডিয়া বাজের প্রতিযোগিতাগুলোর বিচারক হিসেবে দেশ-বিদেশের অভিজ্ঞতা সম্পূর্ন ব্যক্তিগণ সরাসরি অংশগ্রহন করেন এবং মিডিয়াবাজের অনুষ্ঠানের সময় বিভিন্ন ইন্ডাস্ট্রির ব্যক্তিবর্গ, সেলেব্রিটি, শিক্ষাবিদসহ নানান পর্যায়ের ব্যক্তিরা উপস্থিত থাকেন। এতে শিক্ষার্থীদের সঙ্গে ইন্ডাস্ট্রির মানুষজনদের সাথে সম্পর্ক তৈরির একটি বড় সুযোগ সৃষ্টি হয়।

শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

মাঈনুল ইসলাম প্রকাশিত: সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬, ১১:৩৯ পিএম
শাহরাস্তিতে ইউএনওর অভিযান: চিকিৎসককে লাখ টাকা জরিমানা, বন্ধ দুই প্রতিষ্ঠানের চিকিৎসাসেবা!

চাঁদপুরের শাহরাস্তিতে উপজেলা প্রশাসনের অভিযানে বিকল্প চিকিৎসাপদ্ধতির এক প্র্যাকটিশনারকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। একই সঙ্গে একটি ডায়াগনস্টিক সেন্টারে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। এ ছাড়া প্রয়োজনীয় অনুমোদন না থাকায় অপর একটি মেডিকেল সেন্টারের সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করেছে প্রশাসন।

সোমবার (২৬ অক্টোবর) শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন এ অভিযান পরিচালনা করেন।

অভিযান সূত্রে জানা যায়, উপজেলার সেন্ট্রাল ডায়াগনস্টিক অ্যান্ড কনসাল্টেশন সেন্টারে অভিযান চালিয়ে বিকল্প চিকিৎসাপদ্ধতির একজন প্র্যাকটিশনারকে মূলধারার চিকিৎসাপদ্ধতিতে চিকিৎসা কার্যক্রম পরিচালনা করতে দেখা যায়। এ ঘটনায় তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি ওই প্রতিষ্ঠানে তাঁর চিকিৎসা কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়।

অন্যদিকে, উপজেলার দোয়াভাঙ্গায় অবস্থিত অ্যাপোলো মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় অনুমোদন না থাকায় প্রতিষ্ঠানটির সব ধরনের কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়।

Model Hospital

প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা, চিকিৎসাসেবার মান নিশ্চিত করা এবং অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জনস্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসাসেবায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের এ ধরনের অভিযানকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।