মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৪’র ফলাফল ঘোষণা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫, ১:১৯ এম
চাঁদপুর প্রেসক্লাব সাংবাদিকতা পুরস্কার ২০২৪’র ফলাফল ঘোষণা

‘অনুসন্ধানী সাংবাদিকতার উৎকর্ষে’ -এই শ্লোগানকে সামনে রেখে চাঁদপুর প্রেসক্লাব প্রথম বারের মতো শুরু করেছে সাংবাদিকতা পুরস্কার।

৫ জানুরয়ারী রোববার ২০২৪ সালের বিজয়ী সাংবাদিকদের তালিকা প্রকাশ হয়।

প্রতিবছর বিভিন্ন ক্যাটাগরিতে এই পুরস্কার প্রদান করা হবে বলে জানান আয়োজকরা।

২০২৪ সালে ৬টি ক্যাটাগরিতে প্রতিবেদন আহবান করে প্রেসক্লাব বিজ্ঞপ্তি প্রকাশ করলে এতে চাঁদপুর জেলা সদর ও উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ প্রতিযোগীতায় অংশগ্রহণ করেন। টেলিভিশন, জাতীয় পত্রিকা ও স্থানীয় পত্রিকায় প্রকাশিত বিভিন্ন প্রতিবেদন জমাদেন চাঁদপুরে কর্মরত সাংবাদিকরা।

Model Hospital

এরপর সাংবাদিকদের জমাকৃত প্রতিবেদন যাচাই ও বিচার কার্য সম্পাদনের জন্য নির্ধারিত জুড়ি বোর্ডের কাছে পাঠানো হয়। অধিকতর নিরপেক্ষতার নিশ্চিত করার জন্য স্থানীয়ভাবে জুড়ি বোর্ড নির্বাচন না করে জাতীয় পর্যায়ের সাংবাদিকদের মাধ্যমে জুড়ি প্যানেল মনোনীত করা হয়।

সেই আলোকে জুড়ি প্যানেল ২০২৪ সালের বিজয়ী নিম্নোক্ত বিজয়ী সাংবাদিকদের তালিকা প্রকাশ করেন।

স্থানীয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে পুরস্কার প্রাপ্ত হন মোহাম্মদ হাবীব উল্যাহ, জীতয় পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের জন্যে পুরস্কারপ্রাপ্ত হন মনিরুজ্জামান বাবলু, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্যে পুরস্কার প্রাপ্ত হন মো. তালহা জুবায়ের, টেলিভিশনে প্রচারিত প্রতিবেদনের জন্য পুরস্কার প্রাপ্ত হন আল ইমরান শোভন, স্থানীয় পত্রিকায় ধারাবাহিক প্রতিবেদনের জন্যে পুরস্কারপ্রাপ্ত হন মুহাম্মদ আরিফ বিল্লাহ এবং অনুসন্ধানী প্রতিবেদনের জন্যে পুরস্কারপ্রাপ্ত হন এম ফরিদুল ইসলাম উকিল।

প্রতি বছর এর ধারাবাহিকতা অব্যাহত থাকবে।

এতে চাঁদপুরের সাংবাদিকতা উৎকর্সতায় একটি মাইলফলক হিসেবে দেখছেন সাংবাদিকরা।

খুব সহসাই অনুষ্ঠানের মাধ্যমে উক্ত পুরস্কার প্রদান করা হবে বলে প্রেসক্লাব সূত্রে জানা যায়।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।