মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে ভবন ও প্রশিক্ষনের উদ্বোধন, সেলাই মেশিণ ও কম্বল বিতরণসহ বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শনে জেলাপ্রশাসক

জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি মোহসীন উদ্দিন

সাইফুল ইসলাম সিফাত প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১১:০৯ পিএম
জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে : ডিসি মোহসীন উদ্দিন

চাঁদপুর জেলা পরিষদের অর্থায়নে উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে ঋণের অর্থ তুলে দিচ্ছেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।

হাজীগঞ্জে নতুন ভবন ও প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন, সেলাই মেশিণ বিতরণসহ বিভিন্ন সরকারি প্রতিষ্ঠান পরিদর্শন করেছেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সকালে তিনি উপজেলার বাকিলা ইউনিয়নের ফুলছোঁয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, বাকিলা ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন।

দুপুরে তিনি বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন, হাজীগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন, উপজেলার দুঃস্থ ও অস্বচ্ছল মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন এবং গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন করেন।

চাঁদপুরের হাজীগঞ্জে উপ-সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) এর কার্যালয়ের সামনে একটি ফলজ গাছের চারা রোপন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন। পাশে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীলসহ অন্যান্য সরকারি কর্মকর্তা।

বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষা উপকরণ বিতরণকালে শিক্ষার্থীদের উদ্দেশ্যে জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন বলেন, বিদ্যালয়ের ফলাফল ও এক্সটা কারিকুলাম সন্তোষজনক। তবে অল্পতে সন্তুষ্ট হওয়া যাবেনা। আমাদের বড় আশা ও প্রত্যাশা থাকতে হবে এবং সেই প্রত্যাশা অনুযায়ী কাজ করতে হবে। পাশাপাশি আমাদেরকে মনযোগী ও পরিশ্রমি হতে হবে। তাহলে অল্প সংখ্যক নয়, সবাই ভালো কিছু করতে পারবে।

Model Hospital
হাজীগঞ্জ থানা ও পৌরসভা পরিদর্শন শেষে বিএডিসি কর্তৃক কৃষকদের প্রশিক্ষণ কর্মসূচী উদ্বোধন করেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

অপর দিকে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণকালে তিনি মহিলাদের উদ্দেশ্যে বলেন, জীবনমানের উন্নয়নে সেলাই মেশিন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একজন নারী সেলাই মেশিন ব্যবহার করে তিনি একদিকে যেমন আর্থিকভাবে লাভবান হবেন, অপরদিকে তিনি তার পরিবারের সদস্যদের জন্য কাপড় সেলাই করতে পারবেন। এতে পারিবারিকভাবে আপনার আত্মমর্যাদা বৃদ্ধি পাবে।

বলাখাল চন্দ্রবান বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করছেন জেলাপ্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

এসময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফাতেমা মেহের ইয়াসমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রিফাত জাহান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন ফারুক, উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা একেএম জাহাঙ্গীর আলম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু সাঈদ চৌধুরী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ আশেকুর রহমান, উপ-সহকারী প্রকৌশলী (সেচ) মামুনুর রশিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা লায়লা আনজুম ভানুসহ অন্যান্য সরকারি কর্মকর্তা উপস্থিত ছিলেন।

গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়ন পরিষদ ও ইউনিয়ন ডিজিটাল সেন্টার পরিদর্শন শেষে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ।

এছাড়াও হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ, বাকিলা ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান মিলন, গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের চেয়ারম্যান কাজী নুরুর রহমান বেলাল, পৌর নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বিন আখতার, বাকিলা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মিজানুর রহমান, বলাখাল চন্দ্রবাণ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নয়ন চন্দ্র দাসসহ বিভিন্ন প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।