সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

যাত্রীর চাপে টিকিট ছাড়াই চলছে মেট্রোরেল

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১২ এপ্রিল, ২০২৫, ৮:১২ পিএম
যাত্রীর চাপে টিকিট ছাড়াই চলছে মেট্রোরেল

রাজধানীর শাহবাগ স্টেশনে যাত্রীদের চাপে মেট্রো রেলে টিকিট ছাড়াই ভ্রমণ করার অনুমতি দিয়েছে কর্তৃপক্ষ। এ ছাড়া স্বয়ংক্রিয় গেটের ধীর-স্থিরতায় মানুষের তীব্র জটের সৃষ্টি হয়।

শনিবার (১২ এপ্রিল) বিকেলে ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি শেষে মেট্রো রেলে উপচে পড়া ভিড় লক্ষ করা গেছে। এ সময় শাহবাগ মেট্রো স্টেশনে যাত্রীদের ঢল নামে। তখন বাধ্য হয়ে টিকিট ছাড়া প্ল্যাটফরমে প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

সরেজমিনে দেখা যায়, পুরো প্ল্যাটফরমে মানুষের পা ফেলার জায়গা নেই। কেউ টিকিট কেটে আবার কেউ টিকিট না কেটেও প্ল্যাটফরমে প্রবেশের চেষ্টা করছেন। স্বয়ংক্রিয় গেটে মানুষের ভিড়ে এক পর্যায়ে টিকিট ছাড়া সবার প্রবেশের অনুমতি দেয় কর্তৃপক্ষ।

যাত্রীরা জানান, তারা নিয়মিত চালাফেরা করেন মেট্রোতে। আজ এই স্টেশনে চাপ হবে জানা ছিল। কিন্তু তার পরও অতিরিক্ত ব্যবস্থা বা লোকবল নেয়নি কর্তৃপক্ষ। এতে অনেক যাত্রী ক্ষোভ প্রকাশ করেন।

Model Hospital

আমিনুল ইসলাম নামের এক যাত্রী বলেন, ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি উপলক্ষে শাহবাগ স্টেশনে চাপ হবে জানা কথা। কিন্তু অতিরিক্ত জনবল কেন কর্তৃপক্ষ নিয়োগ দিলো না সেটা জানতে চাই। আমরা নিয়মিত যাতায়াত করি। আমাদের যে ভোগান্তি হচ্ছে সেটার দায় কর্তৃপক্ষের।

টিকিট না কেটে প্রবেশ করেছেন তানভীর নামের একজন যাত্রী। তিনি বলেন, টিকিট কাটার জন্য লাইনে ছিলাম। পরে শুনি আজ ফ্রি। তাই আর টিকিট না কেটে প্ল্যাটফরমে চলে এসেছি।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।