শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে চলন্ত মোটরসাইকেলে টিকটক রেকর্ড করতে গিয়ে দুই আরোহীর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১২ মে, ২০২৩, ৭:০৩ পিএম
চাঁদপুরে চলন্ত মোটরসাইকেলে টিকটক রেকর্ড করতে গিয়ে দুই আরোহীর মৃত্যু

চলন্ত মোটরসাইকেলে টিকটকের ভিডিও করতে গিয়ে সড়ক দুর্ঘটনায় ২ কিশোর মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

১২ মে শুক্রবার বিকেলে চাঁদপুর- রায়পুর সড়কের গাছতলা এলাকায় এই মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটে। নিহতরা হলেন, চাঁদপুর শহরের চৌধুরীপাড়া এলাকার মৃত আব্দুল মালেক প্রধানের ছেলে সাব্বির হোসেন ১৮ ও আদর্শ মুসলিম পাড়া এলাকার ফজলুল হকের ছেলে অনিম (১৯)। এই ঘটনায় তাদের সাথে থাকা রাহাত (১৬) নামের আরেক বন্ধু আহত হয়েছেন।

এমন মর্মান্তিক মৃত্যুর ঘটনায় নিহতদের বন্ধুবান্ধব সহ সকল আত্মীয়-স্বজনের মাঝে গভীর শোকের ছায়া নেমে আসে। দুর্ঘটনার পর পরই স্বজনরা আড়াই,শ শয্যা বিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ছুটে যান। নিহতের স্বজন ও একাধিক প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার দুপুরে তারা তিন বন্ধু একটি মোটরসাইকেল করে শহর থেকে চাঁদপুর সদর উপজেলার ৮নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা এলাকায় ঘুরে বেড়াতে যান। সেখান থেকে তারা ফিরে আসার সময় টিকটক বানানোর জন্য চলন্ত মোটরসাইকেলে মুঠোফোন দিয়ে ভিডিও করতে ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান তারা টিকটকের ভিডিও করতে,করতে একসময় তাদের মোটরসাইকেলটি রাস্তার রং সাইটে চলে গেলে গাছতলা বাদামতলা নামকস্থানে গেলে হঠাৎ বিপরীত দিক থেকে আসা একটি সিএনজি স্কুটারের সাথে তাদের বহনকৃত মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। এতে করে ওই মোটরসাইকেলে থাকা তিন আরোহী রাস্তার ওপর ছিটকে পড়ে গুরুতরভাবে আহত হয়ে পড়েন। আহত বন্ধু এবং অন্যান্য প্রত্যক্ষদর্শীরা তাদের সেখান থেকে উদ্ধার করি চিকিৎসার জন্য চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাদের দুজনকে মৃত ঘোষণা করেন।

Model Hospital

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের ভারপ্রাপ্ত আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ মিজানুর রহমান জানান, তাদের দু,জনের পুরো শরীরে অনেক আঘাত ও রক্তাক্ত জখমের চিহ্ন পেয়েছি। এখানে তাদেরকে মৃতই নিয়ে আসা হয়েছে। আমি তাদের পরীক্ষা নীরিক্ষা শেষে মৃত দেখতে পাই।

এ বিষয়ে চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুর রশিদ জানান, আমি শুনেছি যে দুজন মোটরসাইকেল আরোহী সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। আমি এখনো সেখানে যাইনি। তবে হ থানা থেকে ফোর্স পাঠানো হয়েছে।

চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের ভিতরে প্রবেশ পথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি এবং প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চাঁদপু-এর প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন জানান, অক্টোবর মাস হচ্ছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসকে আমরা সার্ভিস মাস হিসেবে অনেক সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ও লিও ক্লাবের প্রচেষ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশী মানুষের কথা বিবেচনা করেই পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের যাত্রা শুরু হলো। আগামীতেও আমরা যেন এভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপু-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, সমগ্র বিশ্বব্যাপী লায়ন্স ও লিওয়া এই অক্টোবর মাসে অনেক সেবামূলক কাজ করে থাকে। আমরাও সেভাবে সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আজকে হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের শুভ উদ্বোধন হলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি।
আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপু-এর উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।