শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

বঙ্গবন্ধুর অনুশাসন অনুযায়ী জাতিকে নিপুণ ও কর্মঠ কর্মী হিসেবে উন্নত করতে চাই ; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ১৪ মে, ২০২৩, ৬:৪৩ পিএম
বঙ্গবন্ধুর অনুশাসন অনুযায়ী জাতিকে নিপুণ ও কর্মঠ কর্মী হিসেবে উন্নত করতে চাই ; ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি

আমরা শিক্ষা প্রতিষ্ঠানের মাধ্যমে বঙ্গবন্ধুর অনুশাসন অনুযায়ী জাতিকে নিপুণ ও কর্মঠ কর্মী হিসেবে উন্নত করতে চাই। তার সাথে সাথে এ উন্নত সমাাজ যাতে সত্যি কারের মানবিক মূল্যবোধের উদ্বুদ্ধ হয়ে তাদের তরফ থেকে সমাজ উন্নয়ন ক্ষেত্রে দারিদ্র বিমোচনের ক্ষেত্রে যা করনীয় করতে সব সময় অগ্রনী থাকে তার মূল্যবোধ সৃষ্টি করতে চাই। আামি আশা করি, যে পথ ইতি মধ্যে এম এ খালেক কলেজ ও স্কুল আপনাদের সামনে উপস্থাপিত করেছে যে পথ অনুসরন করে এ এলাকার সকল মানুষ কেবল মাত্র বিদ্যার আলোকে নিজেকে ও নিজেদের সন্তানকে আলোকিত করে ক্ষান্ত হয় নাই। বরং জাতি গঠন মূলক অনুকল্প মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে জাতির মহান সন্তান হিসেবে নিজেদেরকে সোনার বাংলা সত্যিকারের স্বাধীন কর্মী হিসেবে নিজেকে প্রয়োগ করতে সমর্থ হবেন। তাই যদি করেন তা হবে আপনাদের সকলের জন্য স্বার্থকথার সুযোগ। আমাদের সকলের জন্য সফলতার সুযোগ।

এ লক্ষ্যে আপনার সবাই এগিয়ে যান। এই লক্ষ্যে এগিয়ে যেয়ে আপনারা এই এলাকাকে সফল করেন। এই এলাকা সফল হয়ে বাংলাদেশের অন্যতম উন্নত এলাকা হিসেবে রূপান্তিত করুন। তিনি শনিবার উপজেলার কড়ইয়া ইউনিয়নে চাঁদপুর এম. এ. খালেক স্কুল এন্ড কলেজের কলেজের কলেজ শাখার এক যুগ পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি উপরোক্ত কথাগুলো বলেন।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি শাহজাহান শিশির, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী সোহাগ, উপজেলা পরিষদেও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা খানম, উক্ত প্রতিষ্ঠানের সভাপতি ফজলে কাদের মুকুল, প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোশারফ হোসেন চৌধুরী, মুক্তিযোদ্ধা জবের মিয়া, জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক ইঞ্জিনিয়ার মোতালেব, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজালাল প্রধান প্রমুখ।

একই দিন তিনি সকালে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে উপজেলা মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকদের সাথে মতবিনিময় সভা ও বিকালে দৌলতপুর দাখিল মাদ্রাসার নতুন একাডেমিক ভবনের ভিত্তিপ্রস্থর স্থাপন ও অভিভাবক সামাবেশে ও হাজী ইদ্রিস মুন্সী শিশু সদনের একাডেমিক ভবনের ভিত্তি প্রস্থর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান করেন।

Model Hospital

চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের ভিতরে প্রবেশ পথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি এবং প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চাঁদপু-এর প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন জানান, অক্টোবর মাস হচ্ছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসকে আমরা সার্ভিস মাস হিসেবে অনেক সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ও লিও ক্লাবের প্রচেষ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশী মানুষের কথা বিবেচনা করেই পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের যাত্রা শুরু হলো। আগামীতেও আমরা যেন এভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপু-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, সমগ্র বিশ্বব্যাপী লায়ন্স ও লিওয়া এই অক্টোবর মাসে অনেক সেবামূলক কাজ করে থাকে। আমরাও সেভাবে সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আজকে হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের শুভ উদ্বোধন হলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি।
আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপু-এর উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।