বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে

জন্ম ধারিনী মাকে বসত ঘর থেকে বের করে দিল ছেলে, স্থান হল রান্না ঘরে

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৮ অক্টোবর, ২০২৪, ৬:৩৯ পিএম
জন্ম ধারিনী মাকে বসত ঘর থেকে বের করে দিল ছেলে, স্থান হল রান্না ঘরে

এ কেমন বর্বরতা বৃদ্ধা ৮০ বছর বয়সি আপন মাকে বসত ঘর থেকে বের করে দিলো ছেলে ও তার পুত্রবধূ। রান্না করার রান্না ঘরে খাট বিছিয়ে ঘুমানোর স্থান করে দিল বৃদ্ধা মাকে।

মানবতা আজ কোথায় গেল ছেলের বিল্ডিং ঘরে স্থান হলো না মায়ের। সুপ্রিয় দর্শক মন্ডলী এই হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের চকের মোড় রঙ্গেরগাঁও গ্রামের হাজী বাড়িতে।

৮০ বছর বয়সী মা নূরজাহান লালমতিকে দূর দূর করে ধাক্কা দিয়ে ঘর থেকে বের করে দিল ছেলের বউ। বৃদ্ধা নুরজাহান বেগমের স্বামী কাজল গাজী ২৪ বছর পূর্বে মারা যাওয়ার পর অবহেলার ও নির্যাতনের মধ্য দিয়ে দিন কাটাচ্ছে তার। রান্না ঘরে প্রচন্ড গরমে থেকে অসুস্থ হয়ে পড়েছে নুরজাহান। মায়ের কষ্টের কথা শুনে দৌড়ে ছুটে আসে তার আপন মেয়ে বিউটি বেগম।

রান্না ঘরে অসুস্থ অবস্থায় মাকে দেখতে পেয়ে হাউমাউ করে কান্নাকাটি করে জড়িয়ে ধরে নিয়ে যাওয়ার চেষ্টা করে মেয়ে। কিন্তু ছেলে ও ছেলের বউর হাতে নির্যাতনের শিকার হওয়ার ঘটনা জানাজানি হওয়ার আশঙ্কায় সেই বৃদ্ধ মাকে যেতে দেয়নি।

Model Hospital

বৃদ্ধা নুরজাহান লালমতি বেগমের দুই ছেলে ও ৭ মেয়ে রয়েছে। তার বড় ছেলে ইব্রাহিম গাজী সিএনজি চালক ও ছোট ছেলে ফারুক গাজী কল্যাণপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশের চাকরি করে।

অনাহার অনিদ্রায় ও অসুস্থ থাকা নুরজাহান লালমতি বেগম তার বড় ছেলে ইব্রাহিমের বিল্ডিং ঘরে থাকতো। কিন্তু ইব্রাহিমের স্ত্রী রুশিয়া বেগম ও তার ছেলে রাজুর স্ত্রী সুইটি বেগম ব্যাপক নির্যাতন চালিয়ে বৃদ্ধা নুরজাহানকে বের করে দেয়। পরে ঘরের পাশে রান্নাঘরে খাট বিছিয়ে সেখানে শুতে দেয়। অমানবিক নির্যাতনের প্রতিবাদ করায় বড় ছেলের বউ ও ছোট ছেলে গ্রাম পুলিশ ফারুকের স্ত্রী খাদিজা বেগম নির্যাতন চালায় বলে অভিযোগ করেন বৃদ্ধা নুরজাহান।

মায়ের কষ্টের কথা শুনে মেয়ে বিউটি বেগম বাবার বাড়িতে আশার পর তার বড় ভাই ও ভাইয়ের ব্যাটা হাবিব হুমকি দেয়।

এই ঘটনায় মেয়ে বিউটি বেগম জানায়, বাবা মারা যাওয়ার পর মাকে অবহেলা ও নির্যাতন চালায় দুই ভাই ও তার পরিবার। মাকে ঘর থেকে বের করে দিয়ে রান্নাঘরে রাখার ঘটনা জানতে পেরে ছুটে এসে নিয়ে যাওয়ার চেষ্টা করলে তারা বাধা দেয়।

মাকে নির্যাতনের ঘটনায় ভাই ও তাদের পরিবারের বিচারের দাবি জানান মেয়ে বিউটি বেগম।

এই হৃদয়বিদারক ঘটনাটি সুস্থ তদন্ত করে ছেলেদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করার জোর দাবি জানান সচেতন মহল।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।