মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৪ জানুয়ারি, ২০২৫, ১২:৩২ পিএম
চাঁদপুর সদর ও ফরিদগঞ্জে দুই ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা

ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন লঙ্ঘনের দায়ে চাঁদপুর সদর ও ফরিদগঞ্জ উপজেলার দুটি ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১৩ জানুয়ারি) দুপুর থেকে বিকেল পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমজাদ হোসেন।

রাতে এসব তথ্য নিশ্চিত করেন পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান।

তিনি বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয় ও জেলা প্রশাসন চাঁদপুরের যৌথ উদ্যোগে অভিযান চালিয়ে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন লঙ্ঘনের দায়ে সদর উপজেলার মেসার্স এবিএম ব্রিকস মালিক আফজাল হোসেনকে ২ লাখ টাকা ও ফরিদগঞ্জ উপজেলার মেসার্স বাগপুর ব্রিকসের মালিক মো. খোরশেদ আলমকে ১ লাখ টাকা জরিমানা করা হয়।

Model Hospital

ভ্রাম্যমাণ আদালত প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হান্নান। এছাড়া পরিবেশ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অভিযানে উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালতে আইনশৃঙ্খলা রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনী, পুলিশ বাহিনী ও ফায়ার সার্ভিসের চৌকস দল সহযোগিতা করেন।

পরিবেশ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উপপরিচালক মো. মিজানুর রহমান বলেন, পরিবেশ অধিদপ্তর জেলা কার্যালয়ের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

মেহেদি হাসান রিমেল প্রকাশিত: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৮:২৭ পিএম
মক্তবে যাওয়ার পথে সড়কে থেমে গেল রাফিয়ার জীবন

চাঁদপুরের হাজীগঞ্জে মক্তবে যাওয়ার পথে প্রাইভেটকারের চাপায় রাফিয়া আক্তার (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার ভোরে হাজীগঞ্জ-গৌরীপুর সড়কের পাতানিশ মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাফিয়া উপজেলার পাতানিশ গ্রামের বেপারী বাড়ির এমরান বেপারীর মেয়ে।

স্থানীয় বাসিন্দা মামুন জানান, ভোরে মক্তবে পড়তে যাওয়ার সময় সড়ক পার হচ্ছিল রাফিয়া। এ সময় একটি মাইক্রোবাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

মেয়েকে হারিয়ে বাবা এমরান বেপারী বলেন, “সকালে মক্তবে পড়তে পাঠাইছি। আমার মেয়ে লাশ হয়ে ফিরলো।”

Model Hospital

এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মান্নান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।