শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ২৯ কার্তিক ১৪৩৩

ষাটনল ইউনিয়নে চারটি মন্দিরে লক্ষ্মীপূজা

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১০ অক্টোবর, ২০২২, ১:৩৪ পিএম
ষাটনল ইউনিয়নে চারটি মন্দিরে লক্ষ্মীপূজা

মতলব উত্তর ব্যুরো : চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল ইউনিয়নের বাবু বাজার মালোপাড়ায় তিনটি মন্দিরে ও সটাকী মালোপাড়ায় একটি মন্দিরে তিনদিন ব্যাপী লক্ষীপূজা শুরু হয়েছে।

গত ৯ অক্টোবর রবিবার আনুষ্ঠানিকভাবে হিন্দু ধর্মালম্বীরা এই অনুষ্ঠানটি শুরু করেন। আগামী ১১ অক্টোবর পর্যন্ত এই পূজা চলবে।

রোববার রাতে ওই চারটি লক্ষীপূজা মন্ডপ পরিদর্শন করেন, সিনিয়র সহকারি পূলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিউদ্দিন সহ কর্মকর্তাবৃন্দ। এসময় পূজা মন্ডপে সংক্ষিত আলোচনা সভা পরিচালনা করেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সাংবাদিক শ্যামল চন্দ্র দাস। মালোপাড়া শ্রীশ্রী লক্ষীনারায়ণ মন্দির, মালোপাড়া গণেষ সরকার বাড়ি শ্রীশ্রী লক্ষীনারায়ণ মন্দির, মালোপাড়া উত্তর বাড়ি শ্রীশ্রী লক্ষীনারায়ণ মন্দির, সটাকী মালোপাড়া শ্রীশ্রী রাধাগোবিন্দ ও লক্ষীনারায়ণ মন্দিরে শান্তিপূর্ণভাবে প্রথমদিন অতিবাহিত হয়।

প্রধান অতিথির বক্তব্যে এএসপি ইয়াছির আরাফাত বলেন, বাংলাদেশ একটি সাম্প্রদায়িক সম্প্রতির দেশ। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্প্রীতি বজায় রেখে যার যার উৎসব পালন করার নির্দেশ দিয়েছেন। আমরা যে যেই ধর্মের-ই হই না কেন, সবাই মিলে উৎসব পালন করতে পারি।

Model Hospital

তিনি আরও বলেন, সম্প্রীতি বজায় রেখে উৎসব পালন করলে সমাজে শান্তি আসে। এবং দেশের উন্নতি হয়। তাই সবাই মিলে সাম্প্রতিক সম্প্রীতি বজায় রেখে সমাজ ও দেশে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করব।

চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬, ৬:২৯ পিএম
চাঁদপুর জেলা জামায়াতের আমীর মাও. বিল্লাল হোসেন মিয়াজী, সেক্রেটারী অ্যাড. শাহজাহান মিয়া

বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা শাখার ২০২৭-২০২৮ সেশনের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।

এতে জেলা আমীর, ২জন নায়েবে আমীর(প্রস্তাব), ৩জন সহকারী সেক্রেটারী, কর্মপরিষদ সদস্য পুরুষ- ২১জন, মহিলা-১৪জন। এবং জেলার শুরা সদস্য পুরুষ- ৪৬জন, মহিলা -২৪জন সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে সেক্রেটারি, সহকারী সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও মজলিসে শুরার সদস্যদের শপথ অনুষ্ঠান পরিচালনা করেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

দলীয় সূত্র জানায়, গঠনতন্ত্র অনুযায়ী দুই বছর মেয়াদে জেলার কমিটি নির্বাচনের জন্য গত ১২ অক্টোবর জেলা জামায়াতের সদস্য (রুকন) সম্মেলনে জেলা আমীরের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। পুরুষ ও মহিলা রুকন প্রত্যক্ষ ও গোপন ব্যালটে ভোট প্রদান করেন। ৫ নভেম্বর কেন্দ্রীয়ভাবে দেশব্যাপী সকল জেলা আমীদের নাম ঘোষনা করা হয়। ৮ নভেম্বর রোকন সম্মেলনে জেলা আমীরের শপথ করা হয়। এবং জেলার শুরার সদস্য নির্বাচনে গোপন ব্যালটে রুকনদের ভোটগ্রহণ করা হয়।

Model Hospital

পূর্ণাঙ্গ কমিটিতে চাঁদপুর জেলা আমির হিসেবে পুন: নির্বাচিত হয়েছেন কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী। আমীরে জামায়াতের অনুমোদন সাপেক্ষ্যে নায়েবে আমির নিয়োগ চুড়ান্ত হবে এডভোকেট মাসুদুল ইসলাম বুলবুল ও মাওলানা আবুল হোসেন। এবং এডভোকেট মো: শাহজাহান মিয়া সেক্রেটারী মনোনীত হয়েছেন।

সহকারী সেক্রেটারি ডা. আব্দুল মোবিন, জাহাঙ্গীর আলম প্রধান, হারুন আর রশিদের নাম ঘোষণা করা হয়। কর্মপরিষদ সদস্য পুরুষ ও মহিলা, জেলার শুরা সদস্য পুরুষ ও মহিলা সদস্য সহ মোট ৭০ জন সদস্যের জেলা পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।

এক প্রশ্নের জবাবে এক নেতা জানান, জেলার নতুন কমিটির সদস্যদের মধ্যে তরুণ ও প্রবীণ—দুই প্রজন্মের প্রতিনিধিই রয়েছেন।

শুক্রবার ১৩ নভেম্বর সকালে শহরের মিলনায়তনে জেলার পৌরসভা ও উপজেলার মোট ১৫ শাখা আমীরদের শপথ পাঠ করান কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।

উল্লেখ্য, জামায়াতে ইসলামীর গঠনতন্ত্র অনুযায়ী ২০২৬ সালের ৩১ ডিসেম্বর সারাদেশের জেলা ও মহানগর কমিটির বর্তমান মেয়াদ শেষ হবে। এ কারণে কেন্দ্রীয় সংগঠনের উদ্যোগে সারাদেশে নতুন জেলা ও মহানগর কমিটি গঠনের কার্যক্রম পরিচালিত হচ্ছে।

শুক্রবার ১৩নভেম্বর দুপুরে চাঁদপুর জেলা জামায়াতের প্রচার ও মিডিয়া বিভাগ থেকে হারুন আর রশিদ এ তথ্য জানানো হয়।