শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর খলিশাঢুলিতে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ও জনসচেতনতা আলোচন সভা

ডেস্ক নিউজ প্রকাশিত: শুক্রবার, ২৬ নভেম্বর, ২০২১, ৪:১৭ পিএম
চাঁদপুর খলিশাঢুলিতে মাদক সন্ত্রাস বাল্যবিবাহ ও জনসচেতনতা আলোচন সভা
গাজী মোঃ মহসিন : মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ, নৈতিকতার অবক্ষয় ও বিপদগামিতা প্রতিরোধে এলাকাবাসীর উদ্যেগে জনসচেতনতা আলোচন সভা অনুষ্ঠিত হয়েছে।
চাঁদপুর পৌর ১৩ নং ওয়ার্ডের খলিশাঢুলির মঠখোলাস্থ জনু গাজীর মাদ্রাসা ও এতিমখানা মাঠ প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
২৬ নভেম্বর শুক্রবার সকাল ১০ টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন চাঁদপুর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আসিফ মহিউদ্দিন।
তিনি তাঁর বক্তব্যে বলেন সামাজিক অবক্ষয় গুলো শুরু হয় ঘর থেকে। আমরা যদি প্রত্যেকে নিজ ঘরে নিজের সন্তান, ভাই, নিজ আত্মীয়কে ঘর থেকে তাদেরকে প্রতিহত করি তাহলে তাহলে মাদকসহ সকল অপরাধমুলক কর্মকান্ডগুলো সেখানেই সমাধান হয়ে যায়। তিনি আরো বলেন আপনার জাতীয় জরুরী সেবা ৯৯৯ কল করে এলাকার অপরাধমূলক তথ্য দিয়ে পুলিশকে সহযোগীতা করুণ।
এছাড়াও তিনি বলেন কিশোর গ্যাং বর্তমান সমাজের একটি মারাত্বক ব্যাধী। এ ব্যাধী থেকে পরিত্রান পেতে হলে আইন শৃঙ্খলা বাহিনীকে সমাজের সকল স্তরের মানুষের সহযোগীতা প্রয়োজন।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আবদুর রশিদ। তিনি তাঁর বক্তব্যে বাল্য বিবাহ ও মাদকের কুফল সম্পর্কে সকলকে অবহিত করেন এবং সকলকে সচেতন থাকার অনুরোধ করেন।
বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী আবদুল মান্নান ঢালীর সভাপতিত্বে আয়োজক কমিটির আহ্বায়ক মোঃ ওমর ফারুক মিয়াজির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ১৩নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আলমগীর গাজী, আওয়ামীলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক মোঃ হারুন অর রশিদ হাওলাদার, চাঁদপুর হোমিও কলেজের অধ্যক্ষ মোঃ মােজাম্মেল হক পাটওয়ারী, চাঁদপুর মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের পরিদশর্ক বাপন সেন, বিট পুলিশ অফিসার এস আই ফারুক, ১৩ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা যুবরাজ দাস, বিশিষ্ট সমাজ সেবক মোঃ শফিকুর রহমান ফিরোজ পাটওয়ারী, পল্লী চিকিৎক জওহরলাল আচায্য, বিপ্লব আচায্য, ব্রজ গোপাল আচায্য প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital