বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩
বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মেঘনা নদীতে বালু তোলা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ২ অক্টোবর, ২০২৪, ৮:৩৩ পিএম
মেঘনা নদীতে বালু তোলা নিয়ে সংঘর্ষে গুলিবিদ্ধ ১
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার দক্ষিণ বড়চর এলাকায় মেঘনা নদীতে অবৈধভাবে বালু তোলাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে আরিফ উল্লাহ সরকার (৫০) নামে একজন গুলিবিদ্ধ হয়েছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন।
মঙ্গলবার (১ অক্টোবর) রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আরিফ দক্ষিণ বড়চর এলাকার ইদ্রিস আলী সরকারের ছেলে। তিনি পরিবহন শ্রমিক হিসেবে কাজ করতেন।
আহতদের নামপরিচয় জানা যায়নি, তবে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানা গেছে।
স্থানীয়রা জানান, দুর্বৃত্তরা মঙ্গলবার রাত আড়াইটার দিকে বালু উত্তোলন করতে গেলে স্থানীয় লোকজন তাদের বাধা দেন।
সে সময় উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এতে আরিফ গুলিবিদ্ধ হন। সংঘর্ষে আহত হন অন্তত পাঁচজন। গুলিবিদ্ধ আরিফকে ঘটনার পরপরই চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হয়। পরে
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের চিকিৎসক রফিক হাসান ফয়সাল বলেন, আরিফ উল্যার শরীরের বিভিন্ন স্থানে ছড়রা গুলি রয়েছে। এছাড়া পরীক্ষা-নিরীক্ষায় তার খাদ্য নালিতে ছিদ্র পাওয়া গেছে। উন্নত চিকিৎসার জন্য আরিফকে বুধবার (২ অক্টোবর) বিকেলে ঢাকায় পাঠানো হয়েছে।
গুলিবিদ্ধ আরিফের মেয়ে তানজিলা আক্তার বলেন, বাবার পেটে অনেকগুলো গুলি লেগেছে। এখন কীভাবে চিকিৎসা করাব। বালু উত্তোলনের খবর পেয়ে বাবা ঘটনাস্থলে গিয়েছিলেন।
স্থানীয়রা জানান, মেঘনা নদীর বড়চর এলাকায় স্থানীয় ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী ও এখলাছপুর ইউনিয়ন মৎস্যজীবী লীগের সহ-সভাপতি সিদ্দিকের নেতৃত্বে একদল দুর্বৃত্ত রাতের আঁধারে অবৈধভাবে বালু উত্তোলনের চেষ্টা করে। জানতে পেরে স্থানীয়রা তাদের বালু উত্তোলনে বাধা দিতে গেলে দুর্বৃত্তরা হামলা চালায়।
এখলাছপুর ইউপি চেয়ারম্যান মফিজুল ইসলাম মুন্না ঢালী এ বিষয়ে বলেন ‘গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত আরিফের পরিবারের পাশে আমরা আছি। আগে তার চিকিৎসা করাই। তারপর বাকি বিষয়গুলো দেখবো।
মতলব উত্তর মোহনপুর নৌপুলিশ ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক কামরুজ্জামান বলেন, সংঘর্ষের বিষয়টি আমি জানি না। তবে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
এর আগে, মতলব উত্তর উপজেলা প্রশাসন, কোস্টগার্ড ও নৌপুলিশের যৌথ অভিযানে গত ১০ সেপ্টেম্বর একই এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনকালে বাল্কহেড ও ড্রেজারসহ ৩৫ জন এবং ২৫ সেপ্টেম্বর অপর অভিযানে ২৮ জন আটক হন। এদের বিরুদ্ধে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে নৌপুলিশ পৃথক দুটি মামলা করে।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।