মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

ছেংগারচর পৌরসভায় জনপ্রতিনিধি শূন্যতায় সেবা বঞ্চিত মানুষ

মনিরুল ইসলাম মনির প্রকাশিত: রবিবার, ৩ নভেম্বর, ২০২৪, ১১:৪৬ এম
ছেংগারচর পৌরসভায় জনপ্রতিনিধি শূন্যতায় সেবা বঞ্চিত মানুষ
অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে নির্বাচনের মাধ্যমে বিজয়ী মতলব উত্তর উপজেলার সারাদেশের ন্যায় ছেংগারচর পৌরসভার মেয়র-কাউন্সিলরদের বরখাস্ত করা করেছে।
বিদ্যমান অবস্থায় মানুষ জন্ম-মৃত্যু নিবন্ধন, নাগরিকত্বের সনদসহ অন্যান্য নাগরিক সেবা পেতে ভোগান্তির শিকার হচ্ছে। ভুক্তভোগী ও সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।
সংশ্লিষ্টরা জানান, ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন সরকার ৫ আগস্ট শেখ হাসিনা পালিয়ে যাওয়ার ৩ দিনের মাথায় ৮ আগস্ট দায়িত্ব নেয়। এ সরকারের প্রায় দুই মাস হয়েছে। এ সময়ের মধ্যে শুধু মেয়রের স্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমাকে অতিরিক্ত দায়িত্ব দেওয়া হয়েছে। তিনি কোনোরকম জোড়াতালি দিয়ে রুটিন কার্যক্রম সচল রেখেছে। তবে কাউন্সিলর শূন্যতা পূরণ হচ্ছে না। ১৩ জনপ্রতিনিধির বদলে এক সরকারি কর্মকর্তা দিয়ে কাঙ্ক্ষিত সেবা দেওয়া কোনোভাবেই সম্ভব হবে না। এজন্য কাউন্সিলরদের পুনবর্হাল করা বা রাজনীতিক বা সমাজের বিশিষ্টজনদের মেয়র ও কাউন্সিলর পদে নিয়োগ করে সেবা কার্যক্রম পরিচালনা করলে জনগণ কাঙ্ক্ষিত সেবা পাবেন। এছাড়া জনপ্রতিনিধিদের এ শূন্যতা কোনোভাবেই পূরণ করা সম্ভব হবে না।
এদিকে সব কাউন্সিলরকে একসঙ্গে বরখাস্ত করায় আওয়ামী লীগের বাইরে অন্য দল থেকে যারা নির্বাচিত হয়েছিলেন, তাদের মধ্যে অসন্তোষ দেখা দিয়েছে। এছাড়া নির্বাচিত কাউন্সিলরদের অনেকে ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন।
জনপ্রতিনিধি বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, মাতৃত্বকালীন ভাতা বিতরণের সঙ্গে সরাসরি সম্পৃক্ত থাকেন। ওয়ারিশ সনদ, চারিত্রিক সনদ, জন্ম–মৃত্যু নিবন্ধনের মতো গুরুত্বপূর্ণ কাজসহ স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডেও তাঁদের গুরুত্বপূর্ণ ভূমিকা আছে।
ছেংগারচর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ হারিছ খান বলেন, প্রতিদিনই বহু মানুষ নাগরিক সেবাসহ বিভিন্ন প্রয়োজনে আমার কাছে আসছেন। সরকারের হঠাৎ করে নির্বাচিত জনপ্রতিনিধিদের সরিয়ে নেওয়া সঠিক হয়নি। একইভাবে ক্ষোভ ও হতাশা প্রকাশ করেছেন ছেংগারচর পৌরসভার ৮নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মোঃ শাহজাহান মোল্লা ৫নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আমান উল্লাহ সরকার ও সাবেক সংরক্ষিত মহিলা কাউন্সিলর আকলিমা বেগম।
হারুন সরকার জানান, নির্বাচিত কাউন্সিলররা কোনো অপরাধ না করলেও বরখাস্ত করে দেওয়া সরকারের উচিত হয়নি। অনেক কষ্ট করে একজন জনপ্রতিনিধি নির্বাচিত হন। তাছাড়া কাউন্সিলর শূন্য করায় নাগরিক সেবাও ভেঙে পড়েছে।
মোখলেছুর রহমান জানান, জনগণ সেবা পাওয়ার জন্য কাউন্সিলর নির্বাচিত করেছিল। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের ভুল সিদ্ধান্তের কারণে তা সম্ভব হয়নি। এখন যে কাঠামো তৈরি করছে, তাতেও মানুষ কাঙ্ক্ষিত সেবা পাবে না।
ডেঙ্গুর ভিটি গ্ৰামে শাহ আলম বলেন, আমার জমি নামজারি ও জমা ভাগ (খারিজ) করার জন্য দ্বৈত প্রত্যায়ন পত্রের প্রয়োজন। দ্বৈত প্রত্যায়ন পত্রের জন্য দিনের পর দিন ঘুরছি। কাউন্সিলর না থাকায় আমরা চরম দুর্ভোগের স্বীকার হচ্ছি। এখান থেকে প্রায় ৮ কিলোমিটার দূরে পৌরসভা। এ কাজে গত কয়েকদিন ধরে উপজেলা পরিষদে ঘুরছেন। প্রতিদিন যাতায়াতে অর্থ ও শ্রম ব্যয় করতে হচ্ছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন তিনি।
পাচগাছিয়া গ্ৰামের ইউসুফ জানান, তার ছেলে ও মেয়ে জন্ম নিবন্ধনে স্বাক্ষরে জন্য দায়িত্ব প্রাপ্ত উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে একাধিকবার ঘণ্টার পর ঘণ্টা বসে থেকে ও এ্যাসিল্যান্ডের স্বাক্ষর নিয়ে পারিনি। আজ প্রায় ৬ ঘণ্টা ধরে বসে অপেক্ষা করছেন তিনি।
নাম প্রকাশ না করার শর্তে একাধিক ভুক্তভোগী জানান, তাদের উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে দিনের পর দিন, ঘণ্টার পর ঘণ্টা বসে থাকলেও আমাদের সময় দেন না। উপজেলা প্রশাসন কার্যালয়ে এসেও সেবা না পেয়ে চলে যান তারা।
এ বিষয়ে পৌরসভার জন্মনিবন্ধনের দায়িত্বর মাহবুব সরকার বলেন, জনপ্রতিনিধি না থাকলে একটু জটিলতা হবেই। তবে পৌরসভায় প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিল্লোল চাকমা। জরুরী প্রয়োজনে ভূমি অফিসে গিয়ে স্যারের সঙ্গে দেখা করে পৌরসভার কার্যক্রম চলমান রাখছি। সবধরনের কার্যক্রম চলমান আছে। তবে জন্মনিবন্ধন বিষয়ে একটু সমস্যা হচ্ছে।
প্রশাসক হিল্লোল চাকমা বলেন, এই পৌরসভার  সেবা নিশ্চিত করা ও যাতে জনসাধারণকে সেবা নিতে এসে ভোগান্তি না হয়। সেটি মাথায় রেখেই স্বাভাবিক কার্যক্রম চলমান রাখতে দায়িত্ব পালন করছি।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।