মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে বিএনপির মতবিনিময় সভা

কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না : জেলা বিএনপির সভাপতি মানিক

মো. মাসুদ হোসেন প্রকাশিত: শনিবার, ২৩ নভেম্বর, ২০২৪, ১১:২২ পিএম
কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না : জেলা বিএনপির সভাপতি মানিক
বিএনপির জাতীয় নির্বাহী কমিটির প্রবাসী কল্যাণ বিষয়ক সম্পাদক ও চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক বলেছেন, আমি বহু বছর যাবত কোথায়ও মা বোনদের এতোটা সম্পৃক্ততা পাই নি। শাহমাহমুদপুরের মা বোনরা এখানে এসে প্রমাণ করেছেন জনগণের পক্ষে কথা বলার জন্য, কথা শোনার জন্য। আমরা আপনারা তত্তাবধায়ক সরকারের জন্য আন্দোলন সংগ্রাম করেছি। আপনারা দেখেছেন বর্তমান সরকার কিভাবে ছাত্র আন্দোলনের মাধ্যমে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তিনি বলেন, আপনারা দেখেছেন শাহমাহমুদপুর ইউনিয়নের যুবদলের কর্মী ফারুককে কিভাবে গুলি করে হত্যা করেছে। ঐদিন আসলে তারা স্বপন মাহমুদকেও হত্যা করতে গিয়েছিল। আমরা ফারুকের মামলা পুনঃজীবিত করবো। তার বিচার এই চাঁদপুরের মাটিতে হবে। আন্দোলন সংগ্রামে চাঁদপুর জেলার মধ্যে শাহমাহমুদপুর ইউনিয়ন সবার সেরা। এজন্য আমি আমার সহকর্মীদেরকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা বিএনপি’র লোকজন কারো সাথে কোনো খারাপ ব্যবহার করবেন না। কাউকে কিছু বললে বিএনপিকে জানিয়ে কিছু বলবেন।
শনিবার (২৩ নভেম্বর) বিকালে চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাহমাহমুদপুর ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় চাঁদপুর জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহমেদ মানিক আরো বলেন, আমাদেরকে বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আপনারা দু’হাত তুলে কথা দেন জনগণের জন্য কাজ করবেন। আমরা আন্দোলন সংগ্রাম করেছি একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য। আশাকরি আমাদের আন্দোলন সফল হয়েছে। আপনারা দেখেছেন সম্প্রতি প্রধান উপদেষ্টা ও সেনাপ্রধান আমাদের নেত্রীকে কি সম্মান দেখিয়েছে। তিনি বলেন, আমি এই ইউনিয়নে তেমন কোন অনিয়মের অভিযোগ পাইনি। আপনারা এই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে লড়াই করবেন, আমাদেরকে জানাবেন। কিশোর গ্যাংয়ের ব্যাপারে কোন প্রকার ছাড় দিবেন না। আপনারা দেখেছেন এই ফ্যাসিবাদি সরকারের আমলে মা বোনেরা তাদের ইজ্জত নিয়ে চলতে পারে নি। হুজুরদের কথা বলতে দেয় নাই। তাদের বিচার না হওযা পর্যন্ত রাস্তায় হাটতে দেয়া হবে না। বর্তমান সরকার ফ্যাসিবাদীদের বিচার করে দায় মুক্তি দিলে তাদেরকে হাটতে দেয়া হবে। এখন আমাদের নৈতিক দায়িত্ব এই সরকারকে সহায়তা করা।
ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদের সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সভাপতি শাহজালাল মিশন। ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামাল মিজির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা বিএনপি’র সহ-সভাপতি এডভোকেট জাকির হোসেন ফয়সাল, আবু তাহের খোকা, বাকের খন্দকার, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হযরত আলী।
অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম বাবলু, ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আব্দুর রশিদ মাস্টার, সহ-সভাপতি করিব হোসেন রনি, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ইউনিয়ন মহিলা দলের সভাপতি পারুল আক্তার, ১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কামাল হাওলাদার, ২নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি মাহাবুব বেপারী, ৩নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি কালাম পাটওয়ারী, ৪নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি জাহাঙ্গীর খান, ৫নং ওয়ার্ড বিএনপি”র সাধারণ সম্পাদক মহসীন তপদার, ৬নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সফিক কবিরাজ, ৮নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি আব্দুর ছাত্তার বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপির সভাপতি মফিজ খান, ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক মাহাবুব গাজী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আশেক এলাহী, সাধারণ সম্পাদক আল আমিন পাটওয়ারী নয়ন প্রমূখ।
উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন সাগর, দপ্তর সম্পাদক শরীফুল ইসলাম, জেলা যুবদলের শ্রম বিষয়ক সম্পাদক মোশাররফ কারী, জেলা যুবদলের সদস্য নাহিদ হায়দার খান, সদর উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক নজরুল ইসলাম নজু, যুগ্ম আহবায়ক আঃ মান্নান খান কাজল, শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপি’র সাবেক সভাপতি আলফাজ উদ্দিন, ইউনিয়ন বিএনপি’র সহ-সভাপতি ফখরুল আমিন সুমন, মজিবুর রহমান ঢালী, যুগ্ম সাধারন সম্পাদক শাহাজালাল দেওয়ান, বিল্লাল হোসেন পাটওয়ারী, যুব বিষয়ক সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, দপ্তর সম্পাদক তৌহিদ মোল্লা, ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আরিফ কাজী, ২নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কবির হোসেন মোল্লা, ৩নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম হজি, ৪নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল আজিজ, ৫নং ওয়ার্ড বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি জাকির হোসেন, ৬নং ওয়ার্ড বিএনপি’র যুগ্ম সাধারণ সম্পাদক বিল্লাল পাটওয়ারী, ৭নং ওয়ার্ড বিএনপি’র ভারপ্রাপ্ত সভাপতি মোবারক হোসেন গাজী, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হাজী, ৮নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক অলিউল্লা বেপারী, ৯নং ওয়ার্ড বিএনপি’র সাধারন সম্পাদক জসিম উদ্দিন পাটওয়ারী।
এছাড়াও ইউনিয়ন মহিলা দলের সাধারণ সম্পাদক রুমা আক্তার, ইউনিয়ন যুবদলের সিনিয়র সহ-সভাপতি আরিফ তালুকদার, সহ-সভাপতি জহির বেপারী, শরীফ বৈদ্য, যুগ্ম সাধারণ সম্পাদক ওয়াশিম হাজী, সোহরাব হোসেন কুসুম, অলিউল্লা গাজী, সাংগঠনিক সম্পাদক মজিব কারী, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা গাজী নুর আলম, শাকিল গাজী, রাশেদ নিজাম রাজু, ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক শাকিল গাজী, ইউনিয়ন কৃষকদলের সভাপতি সোহাগ খান, সাধারণ সম্পাদক সার্ভেয়ার আব্দুল হামিদ, ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি মোঃ আলমগীর খান, সাধারণ সম্পাদক মনির হোসেন, ইউনিয়ন তাঁতীদলের সভাপতি শাহাদাত গাজী, সাধারণ সম্পাদক শাহাবুদ্দিন মল্লিক সহ বিভিন্ন পর্যায়ের বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দ উপস্থিত ছিলেন।
এদিকে উক্ত মতবিনিময় সভা সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় ইউনিয়ন বিএনপি, মহিলা বিএনপি, যুবদল, ছাত্রদল, কৃষকদল, শ্রমিকদল, তাঁতীদল, মৎসজীবি দলের নেতাকর্মী ও সমর্থকবৃন্দের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করেছেন ইউনিয়ন বিএনপি’র সভাপতি স্বপন মাহমুদ ও সাধারণ সম্পাদক কামাল মিজি। শুরুতেই কোরআন থেকে তেলোয়াত করেন ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক কামাল মিজি। এর পর সমবেত কন্ঠে পরিবেশন করা হয় জাতীয় সংগীত।

শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২০ পিএম
শেখ হাসিনার জন্মদিনে কেক কেটে মিছিল, ফরিদগঞ্জে সাবেক চেয়ারম্যান-মেয়রসহ ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

চাঁদপুরের ফরিদগঞ্জে শেখ হাসিনার জন্মদিন উদযাপন উপলক্ষে কেক কাটা, মিছিল ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান, সাবেক পৌর মেয়র এবং ৬ ইউপি চেয়ারম্যানসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৩৩ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করেছে থানা পুলিশ।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দিনগত গভীর রাতে ফরিদগঞ্জ থানার উপপরিদর্শক এসআই হেলাল খান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলায় ৩৩ জনের নাম উল্লেখ করে এবং আরও অজ্ঞাতনামা বহু লোককে আসামি করা হয়েছে।

পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, সরকার কর্তৃক নিষিদ্ধ ও স্থগিত ঘোষিত দল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি এবং জননিরাপত্তা বিঘ্নিত করার চক্রান্তে লিপ্ত রয়েছে-এমন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, গত ২৮ সেপ্টেম্বর রাত ১২টা ৫ মিনিটে আসামিরা বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে সমবেত হয়ে কেক কেটে শেখ হাসিনার জন্মদিন উদযাপন করে এবং সরকারবিরোধী মিছিল ও স্লোগান দেয়।

খবর পেয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশি এজাহারে উল্লেখ করা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে দেশবিরোধী প্রচারণা, রাষ্ট্রীয় অখণ্ডতা ও জননিরাপত্তা বিঘ্নিত করার লক্ষ্যে ধ্বংসাত্মক কার্যক্রমের পরিকল্পনা করছিল। এ ঘটনায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় মামলাটি রুজু করা হয়।

Model Hospital

মামলায় আসামিরা হলেন, ২নং বালিথুবা পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং চাঁদপুর জেলা কৃষকলিগের যুগ্ম আহ্বায়ক মোঃ হারুনুর রশিদ (৪৮), ছাত্রলীগের কর্মী জাহিদ আহমেদ (২৫), মুন্না খান (২৩), সাব্বির (২২), মিনহাজ (২১), তুহিন (২৪), ওয়াসিব (২৩), সৈকত (২২), শামীম (২৪), রাসেল মিজি (২৮), আওয়ামী লীগ নেতা জিএম হাসান তাবাস্সুম (৪৫), উপজেলা ছাত্রলীগের কর্মী আল আমিন (২১), সাবেক মেয়র ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুল হক (৪৫), উপজেলা যুবলীগের সদস্য পুতুল সরকার (৪২), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক ও ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ জাকির হোসেন মেম্বার (৪৫), গোবিন্দপুর (উত্তর) ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোহেল চৌধুরী (৩৫), ১১ নং চরদুঃখিয়া পূর্ব ইউনিয়নের চেয়ারম্যান
মাহমুদুল হাসান মিরাজ (৩৭), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা সে্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এস এম কাউছার উল আলম কামরুল (৪৫), পাইকপাড়া দক্ষিণ ইউপি চেয়ারম্যান শেখ হোসেন আহাম্মদ রাজন (৪০), উপজেলা আওয়ামীলীগ নেতা ও সাবেক জেলা পরিষদের সদস্য মোঃ মশিউর রহমান মিঠু (৫২), গোবিন্দপুর দক্ষিণ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সদস্য মোঃ আলাউদ্দিন ভুইয়া (৩৬), ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক আলমগীর হোসেন রিপন (৪২), ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাত্তার ছৈয়াল (৫৫), রূপসা উত্তর ইউনিয়ন পরিষদ ২ ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসান মেম্বার(৩৮), গোবিন্দপুর উত্তর ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি সুমন খাঁন (২৮),গোবিন্দপুর উত্তর ইউনিয়নের ছাত্রলীগ‌ নেতা মোঃ শাকিল ভূইয়া (২৫), ইয়াছিন খাঁন (২৫), মোঃ মাসুদ রাঢ়ী (৩০), পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি কামরুল হাসান সাউদ (৪৫), উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম পাটওয়ারী (৩০), যুবলীগ নেতা জাহাঙ্গীর ওরফে কামরুল সরকার (৩৫), উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগের‌ সাবেক সভাপতি খাজে আহমেদ মজমুদার (৪৮), ছাত্রলীগ নেতা মাহবুব শেখ (৩২) এর বিরুদ্ধে এজহার নামিয় আসামি করে আরো অজ্ঞাতনামার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

এ বিষয়ে ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এরশাদ উল্যাহ জানান, অবৈধভাবে জনসমাবেশ করে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড ও আইনশৃঙ্খলা বিঘ্ন ঘটানোর চক্রান্তের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে। মামলার ১ নম্বর আসামি বালিথুবা পূর্ব ইউপি চেয়ারম্যান মো. হারুনুর রশিদকে ইতোমধ্যে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। অন্য এজাহারনামীয় আসামীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।