বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জাটকা রক্ষায় উপজেলা মৎস্য অফিসের ব্যাপক কার্যত্রম গ্রহণ

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ২৮ ফেব্রুয়ারি, ২০২২, ১০:৪২ এম
চাঁদপুরে জাটকা রক্ষায় উপজেলা মৎস্য অফিসের ব্যাপক কার্যত্রম গ্রহণ
সজীব খান : চাঁদপুরে জাটকা রক্ষার্থে উপজেলা মৎস্য অফিস ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। মার্চ এপ্রিল এ দুই মাস নদীতে মাছ ধরা বিষয়ে নিষেধাজ্ঞা রয়েছে। সে নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য চাঁদপুর সদর উপজেলা মৎস্য অফিস ব্যাপক পদক্ষেপ গ্রহণ করেছেন। জাটকা সংরক্ষণ ও বাস্তবায়নের জন্য জেলা প্রশাসনের তত্ত্ববধানে মৎস্য অফিস কাজ করছে।
চাঁদপুর সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আতাউর রহমান  জানান, ইলিশ আমাদের জাতীয় সম্পদ, এ সম্পদ রক্ষার্থে দুই মাস নদীতে মাছ ধরার বিষয় নিষেধাজ্ঞা রয়েছে। সরকার  ইলিশ সম্পদ রক্ষার জন্য কঠোর আইনী পদক্ষেপ নিয়েছেন।
ইতিপূর্বে জাটকা সংরক্ষণের জন্য জেলে পল্লীতে গিয়ে প্রচার-প্রচারণা করা হয়েছে, পোস্টার,ব্যানার, মাইকিং করে প্রচারণা করা হচ্ছে, জাটকা সংরক্ষণ এর সময় কোন জেলে যাতে নদীতে মাছ শিকারে না যায় সে বিষয়ে প্রচার-প্রচারণা করা হচ্ছে।
সকলের সমন্বিত প্রয়াস জাটকা সংরক্ষণ বাস্তবায়ন করা সম্ভব হবে, জাটকা সংরক্ষণ এর জন্য ইতিপূর্বে টাস্কফোর্স কমিটির আলোচনা সভা হয়েছে, জেলা প্রশাসনের নেতৃত্বে,নৌ পুলিশ, কোস্টগার্ডসহ প্রশাসনের সবাই জাটকা সংরক্ষণের জন্য মাঠে রয়েছে। যার যার অবস্থান থেকে জাটকা সংরক্ষণ এর জন্য কাজ করতে হবে।
ইলিশ আমাদের রাষ্ট্রীয় সম্পদ তা রক্ষা করার জন্য  নদীর তীরবর্তী জনপ্রতিনিধিগণ ও তাদের দায়িত্ব সঠিক ভাবে পালন করতে হবে, তবেই আমাদের জাটকা সংরক্ষণের সফলতা আসবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital