শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত-৪

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০:৩৪ পিএম
ফরিদগঞ্জে ফেসবুকে স্ট্যাটাস করা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ, আহত-৪
ফরিদগঞ্জে ফেইসবুকে স্ট্যাটাস করাকে কেন্দ্র করে উপজেলার পাইকপাড়া ইউ.জি উচ্চ বিদ্যালয়ে ৮ম ও ৯ম শ্রেনীর শিক্ষার্থীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়েছে।
১১ মে বৃহস্পতিবার পাইকপাড়া ইউ. জি উচ্চ বিদ্যালয় ফেইসবুকে লাইক কমেন্ট নিয়ে তর্ক বিতর্ককের এক পর্যায়ে ধারালো অস্ত্র নিয়ে রক্তক্ষয়ি সংঘর্ষে জড়িয়ে পড়ে শিক্ষার্থীরা। এতে বিদ্যালয়ের ৮ম ও ৯ম শিক্ষার্থীদের কমপক্ষে ৪ জন আহত হয়। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হয়েছে।
অভিভাবক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ম শ্রেনীর শিক্ষার্থী সাহেদ ও ৯ম শ্রেণীর তাওহিদ তাদের ফেইস বুকে লাইক কমেন্ট নিয়ে গত দুইদিন ধরে ম্যাচেঞ্জারে নানা অশ্লিল বাক্য বিনিময় হয়। ওইদিন সকালে তারা উভয় বিদ্যালয়ে ক্লাশ করতে এসে ৮ম শ্রেণীর সাহেদের উপর ৯ম শ্রেণীর ইমান, রোখসান, নিরব, শহিদুল, আবরার, তাওহিদ, হিমেল ও সৈকত ৮ম শ্রেণীর ক্লাশে ঢুকে সাহেদসহ তার সহপাঠিদের উপর হামলা চালায়। এতে ৮ম শ্রেণীর সাহেদ, ফাহাদ, আদিল ও ৯ম শ্রেণীর আল-আমিন গুরুতর আহত হয়।
এ বিষয়ে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক ছলিম উল্যাহ জানান, ফেইসবুকের ঘটনা নিয়ে উল্লেখিত শিক্ষার্থীরা সংঘর্ষে জড়িয়ে পড়ে, আমরা তাৎক্ষণিক সেখানে উপস্থিত হয়ে তাদের শান্ত করি। ঘটনার সাথে জড়িত সন্দেহে প্রধান শিক্ষকের নির্দেশে দুই শ্রেনীর ১৩ জন কে সাময়িক বহিস্কার করা হয়েছে।
কয়েকজন অভিভাবক বলেন, দূর্বল প্রশাসনিক ব্যবস্থার কারণে প্রায় দিনেই বিদ্যালয় শিক্ষার্থীরা বহিরাগতদের সাথে নিয়ে শিক্ষার্থদের উপর হামলা করে। ইতি পূর্বে কয়েকবার এই ধরনের ঘটনা ঘটেছে। প্রতিষ্ঠানের পক্ষথেকে কোন ব্যবস্থা গ্রহন করা হয়না। এই শিক্ষা প্রতিষ্ঠানে গত তিন বছর ধরে কোন কমিটি না থাকায় বিদ্যালয়ে শৃঙ্খলা নেই।
এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোতালেব জানান, এ ঘটনায় অভিযুক্তদের তালিকা তৈরি করা হয়েছে এবং তাদের বিদ্যালয়ে হাজির হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ আলী জিন্না বলেন, বিষয়টি আমি শুনে সাথে সাথে প্রধান শিক্ষকের সাথে কথা বলেছি। উভয় পক্ষের শিক্ষার্থীদের অভিভাবকের সাথে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের নির্দেশ দিয়েছি।

চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের ভিতরে প্রবেশ পথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি এবং প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চাঁদপু-এর প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন জানান, অক্টোবর মাস হচ্ছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসকে আমরা সার্ভিস মাস হিসেবে অনেক সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ও লিও ক্লাবের প্রচেষ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশী মানুষের কথা বিবেচনা করেই পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের যাত্রা শুরু হলো। আগামীতেও আমরা যেন এভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপু-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, সমগ্র বিশ্বব্যাপী লায়ন্স ও লিওয়া এই অক্টোবর মাসে অনেক সেবামূলক কাজ করে থাকে। আমরাও সেভাবে সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আজকে হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের শুভ উদ্বোধন হলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি।
আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপু-এর উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।