শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩
শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৯ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

সজীব খান প্রকাশিত: রবিবার, ৭ মে, ২০২৩, ৬:৪১ পিএম
চাঁদপুরে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার ও সচিবদের নিয়ে মৌলিক প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন
চাঁদপুরে সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, মেম্বার ও সচিবগণের জন্য ইউনিয়ন পরিষদ সর্ম্পকিত মৌলিক প্রশিক্ষণ কোর্সের প্রথম ব্যাচের উদ্বোধন করা হয়েছে। তিনদিন ব্যাপী এ মৌলিক প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নুরুল ইসলাম নাজিম দেওয়ান।
রবিবার (৭ মে) সকাল ১০টায় সদর উপজেলা পরিষদের অডিটোরিয়ামে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট এর আয়োজনে ও উপজেলা প্রশাসনের বাস্তবায়নে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা শাহনাজের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন (এনআইএলজির) সহকারী পরিচালক কামরুনন্নাহার।
উপজেলা নির্বাহী কর্মকর্তার সিএ মামুনুর রহমান এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মাসুদুর রহমান নান্টু, বাগাদী ইউপি চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল, মৈশাদী ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউপি সচিব এম এ কুদ্দুছ আখন্দ রোকন, আশিকাটি  ইউপি সচিব আবু বকর মানিক, বিষ্ণুপুর ইউপি সচিব সালামত উল্ল্যাহ খান শাহীন, রামপুর  ইউপি সচিব মুহাম্মদ রাকিবুল হাসান খান, তরপুচন্ডী ইউপি সচিব মুনসুর আহমেদ, মৈশাদী ইউপি সচিব সংকর আশ্চার্য, বাগাদী ইউপি সচিব শহিদুল আলমসহ ৭টি ইউনিয়ন পরিষদের সদস্যগণ।
অনুষ্ঠানে উপস্থিত জনপ্রতিনিধি ও ইউপি সচিবদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন, জনগনের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিদেরকে নাগরিক সেবা নিশ্চিত করণে দায়িত্ব নিয়ে কাজ করতে হবে। স্থানীয় পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা প্রতিষ্ঠা, নতুন ও উদ্ভাবনী কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়ন পরিষদকে কার্যকর প্রতিষ্ঠান হিসাবে গড়ে তোলা এবং স্থানীয় পর্যায়ে সুশাসন প্রতিষ্ঠা ও সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড জনগনের মাঝে পৌছে দেবার বিষয়েও কাজ করার জন্য বলেন।
স্থানীয় পর্যায়ে জনপ্রতিনিধিদের বিভিন্ন কর্মকান্ড সঠিকভাবে পালন করার আহবান জানিয়ে তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদের বাজেট ঘোষণা, আইনশৃংখলা, মাদক, বাল্যবিবাহ, নারীনির্যাতন ইত্যাদি বিষয়ে জোড়ালোভাবে দেখতে হবে। উক্ত প্রশিক্ষণে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সচিব ও মেম্বারদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী করণীয় নিয়ে দীর্ঘসময় আলোচনা করেন তিনি।

চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৬:১৮ পিএম
চাঁদপুর সরকারি হাসপাতালে লায়ন্স ক্লাবের পানির ফিল্টার স্থাপন
রোগী ও স্বজনদের নিরাপদ পানির সুবিধা নিশ্চিত করতে লায়ন্স ক্লাব অব চাঁদপুর-এর উদ্যোগে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে উন্নত পানির ফিল্টার স্থাপন করা হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) হাসপাতালের ভিতরে প্রবেশ পথে ফিল্টারটি স্থাপন করা হয়। শনিবার (৩ অক্টোবর) সকালে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে মাহবুবুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর মেডিকেল কলেজের ভাইস প্রিন্সিপাল ডা. হারুনুর রশীদ, হাসপাতালের সহকারী পরিচালক ডা. আশরাফ আহমেদ এবং চাঁদপুর নার্সিং ইনস্টিটিউটের সুপারভাইজার আবু ইউছুফ। আয়োজনের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন লিও ক্লাব অব চাঁদপুর-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি এবং প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডা. এ কে মাহবুবুর রহমান বলেন, হাসপাতালে প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও তাদের স্বজনের সমাগম হয়। তাদের জন্য নিরাপদ ও বিশুদ্ধ পানির ব্যবস্থা অত্যন্ত গুরুত্বপূর্ণ। লায়ন্স ক্লাব অব চাঁদপুরের এই উদ্যোগ রোগী ও স্বজনদের জন্য উপকারী হবে। সামাজিক দায়বদ্ধতা থেকে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান।
লিও ক্লাব অব চাঁদপু-এর প্রেসিডেন্ট লিও সাইফুল ইসলাম লিখন জানান, অক্টোবর মাস হচ্ছে লায়ন্স ক্লাব ও লিও ক্লাবের জন্য একটি গুরুত্বপূর্ণ সময়। এই মাসকে আমরা সার্ভিস মাস হিসেবে অনেক সেবামূলক কাজ করে থাকি। তারই অংশ হিসেবে আজকে লায়ন্স ক্লাবের উদ্যোগে এবং ও লিও ক্লাবের প্রচেষ্টায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের রোগী, স্বজন ও সেবাপ্রত্যাশী মানুষের কথা বিবেচনা করেই পানির ফিল্টারটি স্থাপন করা হয়েছে। এর মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের যাত্রা শুরু হলো। আগামীতেও আমরা যেন এভাবে মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করতে পারি, এজন্য সকলের দোয়া কামনা করছি।
লিও ক্লাব অব চাঁদপু-এর ইমিডিয়েট পাস্ট প্রেসিডেন্ট লিও জান্নাতুন নাঈমা জুহানি বলেন, সমগ্র বিশ্বব্যাপী লায়ন্স ও লিওয়া এই অক্টোবর মাসে অনেক সেবামূলক কাজ করে থাকে। আমরাও সেভাবে সামাজিক, মানবিক ও সেবামূলক কাজ করে যাচ্ছি। আজকে হাসপাতালে পানির ফিল্টার স্থাপনের মধ্যদিয়ে আমাদের সার্ভিস মাসের শুভ উদ্বোধন হলো। আমরা সকলের কাছে দোয়া কামনা করছি।
আয়োজনের সার্বিক দিক নির্দেশনায় ছিলেন লিও ক্লাব অব চাঁদপু-এর উপদেষ্টা ওয়ায়েছ মোহাম্মদ জয়। এ সময় লিও ক্লাব অব চাঁদপুরের এক্সিকিউটিভ কমিটির সদস্য, ক্লাব সদস্য ও স্বেচ্ছাসেবকরা উপস্থিত ছিলেন।